ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

দেশের ২ কোটি মানুষের জন্য সুখবর, এই হোলিতে তারা বিনামূল্যে গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন

দোল উৎসব উপলক্ষে উত্তর প্রদেশের প্রায় দুই কোটি মানুষের জন্য দারুন সুখবর নিয়ে এলো যোগী আদিত্যনাথের বিজেপি সরকার। যোগী আদিত্যনাথ সরকার হোলিতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সুবিধাভোগীদের বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়ার ঘোষণা করেছে। গত বছর এই উপহারের কথা ঘোষণা করেছিল যোগী সরকার। চলুন জেনে নেওয়া যাক এই নতুন সুবিধার ব্যাপারে বিস্তারিত।

কি ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ?

গত বছর নভেম্বর মাসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বছরে দুবার রাজ্যের সুবিধাভোগীদের বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়ার ঘোষণা করেছিলেন। যে মূল দুটি উপলক্ষে সিলিন্ডার দেওয়া হবে সেটা হল দীপাবলি এবং হোলি। এর আওতায় দীপাবলিত সুবিধাভোগীদের বিনামূল্যে সিলিন্ডার দেওয়া হয়েছে। আর এখন হোলি উৎসবের আগেও সুবিধাভোগীরা পেয়ে যাবেন বিনামূল্যে সিলিন্ডার। এই প্রকল্পের অধীনে ১.৭৫ কোটির বেশি মানুষ উত্তরপ্রদেশ সরকারের এই সুবিধা পেয়ে যাবেন বলে জানানো হয়েছে সরকারি ঘোষণায়।

কোন কোন শর্ত পালন করতে হবে?

এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে হলে আপনাকে প্রথমত উত্তর প্রদেশের বাসিন্দা হতে হবে। তার পাশাপাশি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অন্তর্গত আপনার কাছে একটি কার্ড থাকতে হবে। শুধুমাত্র সেই সমস্ত মানুষ হয় কিন্তু এই বিনামূল্যে গ্যাস সিলিন্ডারের সুবিধা পাবেন। এর অর্থ হল শুধুমাত্র উত্তরপ্রদেশ রাজ্যের মানুষরাই বিনামূল্যে গ্যাস প্রকল্পের সুবিধা পেতে পারেন। এছাড়াও এই প্রকল্পের সুবিধাভোগীদের তাদের ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা

প্রধানমন্ত্রী উজ্জ্বলা প্রকল্পটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম মেয়াদের একটি প্রকল্প। এই প্রকল্পে ২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন ৯ কোটির বেশি মানুষকে তিনি বিনামূল্যে এলপিজি কানেকশন দেবেন। এছাড়াও একইসঙ্গে তিন বছরে ৭৫ লক্ষ অতিরিক্ত সংযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এই যোজনার আওতায় কেন্দ্রীয় সরকার প্রতি সিলিন্ডারে ৩০০ টাকা করে ভর্তুকি দিয়ে থাকে। অর্থাৎ যদি সাধারণ মানুষকে ৯০৩ টাকায় গ্যাস সিলিন্ডার কিনতে হয়, তাহলে উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের গ্যাস কিনতে হয় মাত্র ৬০৩ টাকায়। আর এই প্রকল্পে বছরে ১২ টি গ্যাস একেবারে সস্তায় পাওয়া যায়।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026