নিউজ

করোনা আতঙ্কের মধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর

করোনা আতঙ্কের মধ্যেই সুখবর এলো রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। রাজ্য সরকারি কর্মচারীদের সম্পত্তির হিসেব জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হলো। গতকাল নবান্নে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন একথা। সম্পত্তির হিসেব দেওয়ার তারিখ বাড়ানো হলো ৩০ জুন পর্যন্ত। সরকারি নিয়ম অনুযায়ী, রাজ্য সরকারের সমস্ত কর্মীদের নিজেদের সম্পত্তির হিসেব দিতে হয় প্রতি বছরের এপ্রিলে। কিন্তু এবছর করোনা ভাইরাসের কারণে লকডাউন জারি থাকায় অধিকাংশ সরকারি অফিসই এপ্রিল মাসে বন্ধ ছিল। ফলে সরকারি কর্মচারীরা সম্পত্তির হিসেব জমা দিতে পারেননি। তাই তাদের কথা চিন্তা করেই এই সময়সীমা বাড়ানোর সিধান্ত নিলো রাজ্য সরকার।

এরই সাথে সম্পত্তি দলিলের জন্য ই-রেজিস্ট্রেশনও চালু করা হলো। এই ই-রেজিস্ট্রেশন বাড়িতে বসেও করা যাবে সঠিক ডকুমেন্টস সাবমিট করে। তবে এক্ষেত্রে এখন বায়োমেট্রিক নেওয়া স্থগিত রাখা হয়েছে। করোনা আতঙ্ক কেটে লকডাউন উঠে গেলে সংশ্লিষ্ট অফিসে গিয়ে বায়োমেট্রিক করে আসলেই হবে। এই রেজিস্ট্রেশন করার টাকাও ২০% কমিয়ে দিয়েছে রাজ্য সরকার। যাদের সম্পত্তির দলিল রেজিস্ট্রেশন করতে হবে তাদের এই পদ্ধতিতেই করতে হবে জানিয়ে দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত মতো, রাজ্য সরকারি দপ্তর গুলি খোলার সিদ্ধান্ত হয়েছে রাজ্য সরকারের তরফে। ২০ এপ্রিলের পর থেকে আংশিক সময়ের জন্য খোলা থাকবে সরকারি অফিস গুলি। কেন্দ্রীয় সরকারের সিধান্ত মতোই ৩০ শতাংশ করে হাজিরা দিতে হবে সরকারি কর্মচারীদের। যত কম সম্ভব কর্মচারী দিয়ে কাজ মেটানো যায় সেদিকেই নজর রাখা হবে বলে জানানো হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026