বিশ্ব জুড়ে করোনার জেরে ঘরবন্দী সকলেই। দেশ লক ডাউনের ফলেও একই চিত্র চারিদিকে। প্রথম ধাপের লক ডাউনের শেষ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই লক ডাউনের মেয়াদকাল আগামী ৩ মে পর্যন্ত বাড়িয়েছেন। আর এই লক ডাউনের ফলে বাইরে বেরোচ্ছেন না কেউই। তার ফলে যোগাযোগ বন্ধ সর্বক্ষেত্রে। কিন্তু এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে মোবাইল হয়ে উঠেছে সর্বক্ষণের সঙ্গী। সেই মোবাইলের ‘জুম’ অ্যাপ হয়ে উঠেছে ভিডিও কনফারেন্সের অন্যতম জনপ্রিয় প্লাটফর্ম। এই ভিডিও কলিং অ্যাপের মাধ্যমেই চলছে দেদার দেখা-সাক্ষাৎ, আড্ডা, কাজের তথ্য আদানপ্রদান।
কিন্তু এই ‘জুম’ নামক ভিডিও কলিং অ্যাপ কতটা নিরাপদজনক! কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ভিডিও কনফারেন্সের জন্য এই অ্যাপটি মোটেও নিরাপদ নয়। জনপ্রিয় ও সুবিধাজনক হলেও এই অ্যাপ থেকেই ফাঁস হতে পারে অনেক তথ্য। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এই অনলাইন ভিডিও কনফারেন্সের জন্য ব্যবহৃত ‘জুম’ অনেক জায়গাতেই এনক্রিপশন দুর্বল। অর্থাৎ গ্রাহকদের তথ্যকে ধরে রাখতে দুর্বল। ফলে খুব সহজেই বিশ্বের চারিদিকে গ্রাহকদের তথ্য ফাঁস হতে পারে বলে জানিয়েছেন তারা।
তথ্য বলছে, লক ডাউনের পূর্বে এই অ্যাপে প্রতিদিন গড়ে প্রায় ১ কোটি মানুষ এই অ্যাপটি ব্যবহার করতেন, যা লক ডাউনের পর সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ২০ কোটিতে। পড়াশোনা থেকে সংবাদমাধ্যমের প্যানেল ডিসকাশন, রাজনৈতিক আলোচনা থেকে বন্ধুুমহলে দেখা সাক্ষাতের জন্য এই অ্যাপটি জনপ্রিয়তার নিরিখে সবার আগে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কথায়, মোটেই নিরাপদ নয় ‘জুম’ -অ্যাপটি। গ্রাহকদের তথ্যের গোপনীয়তা নিয়ে সংশয় তৈরি হতে পারে। তবে ‘জুম’ সংস্থা এবিষয়ে কোনো মন্তব্য করেনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…