নিউজ

বড় ঘোষণা সরকারের, কোয়ারিন্টাইনে থাকলে ২০০০ টাকা করে দেবে পরিযায়ী শ্রমিকদের

অন্ধ্রপ্রদেশ : দেশ জুড়ে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে ৩ মে পর্যন্ত। ফলে ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকরা আটকে পড়েছেন একাধিক রাজ্যে। অন্ধ্রপ্রদেশেও আটকে পড়েছেন ভিন রাজ্যের অনেক শ্রমিক। তাদের মধ্যে অনেককেই অন্ধ্রপ্রদেশ সরকারের কোয়ারিন্টাইন সেন্টারে রেখেছে। এদের মধ্যে অনেকেই বাড়ি ফেরার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন।

তারা যাতে ক্যাম্পে থাকেন এবং লকডাউন উঠলে যাতে তারা বাড়ি ফেরেন তার জন্য বিশেষ ঘোষণা করলো অন্ধ্রপ্রদেশ সরকার। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগমোহন রেড্ডি বৃহস্পতিবার ঘোষণা করেছে যে, যারা লকডাউনের সময় কোয়ারিন্টাইনে থাকবে তাদের প্রত্যেককে ২০০০ টাকা করে দেওয়া হবে সরকারের তরফে।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ‘যেসমস্ত পরিযায়ী শ্রমিকরা লকডাউন না ওঠা পর্যন্ত ক্যাম্পে আটকে থাকবে তাদের প্রত্যেককে ২০০০ টাকা করে দেওয়া হবে সরকারের তরফে। লকডাউন উঠলে বাড়ি ফেরার সময় তারা এই টাকা পেয়ে যাবেন।’ কাজ করতে গিয়ে ভিনরাজ্যে আটকে পড়েছেন অন্যান্য রাজ্যের প্রচুর শ্রমিক। প্রধানমন্ত্রীর লকডাউন ৩ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণার পরেই অনেকেই কোয়ারিন্টাইন ছেড়ে বাড়ির দিকে রওনা দিতে চেষ্টা করেন। তারপরই অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026