ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

LIC গ্রাহকদের জন্য সুখবর, লকডাউনে মিলছে ৪টি বিশেষ সুবিধা

জীবন বীমা বলতে আমাদের প্রথমেই যে নামটি মনে আসে তা হলো LIC. LIC এর অনেকগুলি জনপ্রিয় পলিসির মধ্যে একটি হলো মাইক্রো ইনস্যুরেন্স প্ল্যান। সাধারণ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য এই প্ল্যানটি খুবই কার্যকরী একটি প্ল্যান। এই প্ল্যানটিতে আর্থিক সুরক্ষার পাশাপাশি সেভিংসও হয়। পলিসি হোল্ডার মারা যাওয়ার পর যেমন আর্থিক সাহায্য করা হবে তেমনই পলিসি ম্যাচিউর হওয়ার পর একসঙ্গে অনেকটাই টাকা পাওয়া যাবে এই প্ল্যানে। কিছু বিশেষ সুবিধাও আছে এই পলিসিতে। জানুন বিস্তারিত।

১. এই ইন্স্যুরেন্সে ৫০,০০০ টাকা থেকে দুই লক্ষ টাকার বীমা পাওয়া যাবে। তিন বছর প্রিমিয়াম দেওয়ার পর পলিসি হোল্ডার লোন নেওয়ার সুবিধাও পাবে।

২. ১৮ থেকে ৫৫ বছর বয়সী যেকোনো ব্যক্তি এই প্ল্যান নিতে পারবে। কোনো মেডিক্যাল পরীক্ষার দরকার পড়বেনা। কেউ তিন বছর প্রিমিয়াম দেওয়ার পর তারপর না দিতে পারলে, আরও ৬ মাস বীমার সুবিধা পাওয়া যাবে। পাঁচ বছরের জন্য প্রিমিয়াম দিলে ২ বছরের বীমার সুবিধা পাওয়া যাবে।

৩. ১৫ বছরের প্ল্যান নিলে প্রতি হাজার টাকার জন্য একজন ১৮ বছরের ব্যক্তিকে ৫১.৫ টাকা প্রিমিয়াম দিতে হবে, ২৫ বছরের ব্যক্তিকে ৫১.৬০ টাকা এবং ৩৫ বছরের কোনো ব্যক্তিকে ৫২.২০ টাকা প্রিমিয়াম দিতে হবে। ১০ বছরের প্ল্যান নিলে বয়স ভেদে এই টাকার পরিমাণ ৮৫.৪৫-৯১.৯ টাকা হবে।

৪. এই ইন্স্যুরেন্সের পলিসি টার্ম ১০ থেকে ১৫ বছর পর্যন্ত হতে পারে। প্রিমিয়াম দেওয়া যাবে বার্ষিক, ছয়মাস অন্তর, তিনমাস অন্তর এবং মাসে মাসে। অ্যাক্সিডেন্টাল রাইডের সুবিধা পাওয়া যাবে এই পলিসিতে, তবে তারজন্য আলাদা ভাবে প্রিমিয়াম দিতে হবে।

Anirban Kundu

Recent Posts

মাসে কটা LPG সিলিন্ডার বুক করতে পারবেন? নতুন নিয়ম না জানলে সমস্যায় পড়বেন

দেশ জুড়ে এলপিজি গ্যাস নিয়ে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার প্রভাব এবার পড়েছে ভারতের…

March 27, 2026

Sunidhi Chauhan: ‘চোখে চোখে কথা বলো’, বাংলা গান গেয়ে মঞ্চ কাঁপালেন সুনিধি চৌহান, দেখুন ভাইরাল ভিডিও

কলকাতার মঞ্চে নামতেই যেন আগুন ধরালেন বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। একের পর এক হিট…

March 27, 2026

ভোটের আগেই বিস্ফোরক চাল! নির্যাতিতার মাকে সামনে রেখে ভবানীপুরে মমতার বিরুদ্ধে বড় লড়াই, মাস্টারপ্ল্যান শুভেন্দুর

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও উত্তপ্ত হতে শুরু করেছে। বিশেষ করে ভবানীপুর কেন্দ্রকে ঘিরে তৈরি…

March 27, 2026

বছরে ১৩ বার নয়—এবার একবার রিচার্জেই পুরো মাস, Jio-Airtel-VI-র বড় চমক

প্রতি ২৮ দিনে রিচার্জ করতে করতে বিরক্ত? মাস শেষ হওয়ার আগেই প্ল্যান শেষ—এই সমস্যায় ভুগছেন…

March 27, 2026

যুদ্ধের মাঝেই তেলের দামে বড় ধাক্কা! এক ঝটকায় ১০ টাকা শুল্ক কমিয়ে মাস্টারস্ট্রোক কেন্দ্রের

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা যখন তেলের বাজারকে অস্থির করে তুলেছে, ঠিক তখনই বড় সিদ্ধান্ত নিয়ে সাধারণ…

March 27, 2026

আজই ডাবল অ্যাটাক! দুপুরে তাপদাহে দমবন্ধ, বিকেলে কালবৈশাখীর তাণ্ডব—একদিনেই উলটে যাবে আবহাওয়া

আজকের আবহাওয়া একেবারে অদ্ভুত আচরণ করতে চলেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত থাকবে চরম গরম, আর…

March 27, 2026