LPG Gas Cylinder: গ্রাহকদের জন্য সুখবর, সরকার ভর্তুকি 300 টাকা বাড়ানোর ঘোষণা করেছে

কেন্দ্রের মোদি সরকার ২০২৪ সালের বাজেট পেশ করতে চলেছে খুব শীঘ্রই এবং এই বাজেটে দেশবাসীর জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা থাকতে চলেছে বলে জানা যাচ্ছে। দেশের বাজেট মূলত হতে চলেছে ২০২৪ সালের ভোটকেন্দ্রিক। লোকসভা ভোটে যাতে মোদি সরকার ভালো ভোট পেতে পারে সেই জন্য এই বাজেটে সাধারণ মানুষের জন্য বেশ কিছু ঘোষণা থাকবে। এর পরিপ্রেক্ষিতে মোদি সরকার ছাত্র মহিলা বেকার সহ সকল শ্রেণীকে সাহায্য করতে বেশ কিছু প্রকল্প নিয়ে আসতে পারে। মোদি সরকার মূল্যস্ফীতির বোঝা কমানোর জন্য এলপিজি সিলিন্ডার নিয়ে বড় ঘোষণা করতে পারে। রিপোর্টে জানা যাচ্ছে উজ্জ্বলা প্রকল্পের অধীনে দেওয়া ভর্তুকি আরো বৃদ্ধি পেতে পারে। বর্তমানে কোটি কোটি মানুষ এই উজ্জ্বলা প্রকল্পের সুবিধা নিচ্ছেন এবং এই কারণে সরকার ২০২৪ সালের বাজেটে একটা বড় ঘোষণা করতে পারে বলে জানা যাচ্ছে।

দেশের বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত চলা বিধানসভা নির্বাচনের পরে গঠিত বিজেপি সরকার এখনো পর্যন্ত তাদের প্রতিশ্রুতি পূরণ করে উঠতে পারেনি। এইজন্য অনেকেই বলছেন মোদি সরকার হয়তো নির্বাচনী গিমিক দিচ্ছেন। সেই তকমা সরানোর জন্য ২০২৪ সালের বাজেটে ভর্তুকি নিয়ে একটা বড় সিদ্ধান্ত নিতে পারে সরকার। পারা যাচ্ছে উজ্জ্বলা প্রকল্পে ৫০০ টাকা পর্যন্ত ভর্তুকে পেতে পারেন সাধারণ মানুষ।

২০২৩ সালের আগস্ট মাসে কেন্দ্রীয় সরকার এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকা কমিয়ে ছিল এবং সেই সিদ্ধান্তের পরে ভর্তুকি হয়ে গিয়েছিল ৪০০ টাকা। এমন খবর রয়েছে যে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগী এবং দরিদ্র পরিবার গুলিকে আরও ভর্তুকি দিতে পারে। মনে করা হচ্ছে ৩০০ টাকা বাড়িয়ে দিতে পারে ভর্তুকির পরিমাণ। যার কারণে তারা নারী ভোট ব্যাংক কাজে লাগাতে পারেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026