নিউজ

সুখবর! ২০ হাজার শিক্ষককে স্থায়ীকরণ শুরু রাজ্যে

কলকাতা: সুখবরের বিজ্ঞপ্তি, ২০১৮ সালে নিয়োগ হওয়া শিক্ষকদের (Teacher) স্থায়ীকরণ করার কাজ শুরু হল রাজ্যে (Westbengal)। ইতিমধ্যেই পুলিশ ভেরিফিকেশন এবং মেডিক্যাল পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। চাকরির কনফর্মেশনের জন্য আবেদন করার বিজ্ঞপ্তি জারি করেছে তারা। তাতে বলা হয়েছে, ২০১৮ সালে প্রায় ২০ হাজার শিক্ষক সরকারি ভাবে কাজে যোগ দিয়েছিলেন।

তাঁদের জন্য পুলিশ ভেরিফিকেশন ও মেডিক্যালের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবিষয়ে পর্ষদের উপসচিব পার্থ কর্মকার বলেছেন, ওই বছর যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকারা হাইস্কুলে যোগ দিয়েছিলেন তাঁদের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন করতে হবে। প্রধান শিক্ষক তথা পরিচালনা কমিটির সম্পাদক এ বিষয় নিয়ে একটি বৈঠক ডাকবেন। তারপর শুরু হবে প্রক্রিয়াকরণ। এক্ষেত্রে পরিচালন কমিটি বা স্কুলম্যানেজমেন্ট কমিটির তরফে একটি রেলিউশন নিতে হবে।

সেখানে সংশ্লিষ্ট শিক্ষকের দায়িত্ব পালনের কথা উল্লেখ করা থাকবে। এরপর প্রধান শিক্ষক ডিআইয়ের কাছে একটি ফরওয়ার্ডিং লেটার পাঠাতে হবে। সেখানে সাতটি বিষয় উল্লেখ থাকবে। সেগুলি হল স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ পত্র, মধ্যশিক্ষা পর্ষদের নিয়োগপত্র, অ্যাপ্রুভাল লেটার, পরিচালন কমিটির তরফে যে রেজুলেশন নেওয়া হয়েছে তার একটি ফটোকপি ও নন লিটিগেশন সার্টিফিকেট। যেখানে উল্লেখ থাকবে ওই শিক্ষকের বিরুদ্ধে কোনও মামলা নেই।

এছাড়া এর মধ্যে থাকবে পরিচালন কমিটির স্কুল ম্যানেজমেন্ট কমিটির সম্মতিপত্র। এরপর ডিআইকে তাঁর মত উল্লেখ করে সেই সমস্ত তথ্য পাঠাবে পর্ষদকে। আর তা ১৫ জানুয়ারির মধ্যে পাঠাতে হবে। সেগুলি যাচাই করে একটি কনফার্মেশন চিঠি প্রার্থীর নামে পাঠাবে পর্ষদ। সেটি প্রধান শিক্ষককে পাঠানো হবে। চিঠি পাওয়ার পর তা সংশ্লিষ্ট শিক্ষকের সার্ভিস বুকে রেকর্ড করে রাখবেন প্রধান শিক্ষক। প্রক্রিয়াটি এখানেই শেষ হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026