রাজ্য

কলকাতায় স্বামীজি নেতাজির মূর্তি হবে না কেন? কেন্দ্রকে প্রশ্ন অভিষেকের

সভার শুরুতে বলেছিলেন রাজনীতির কথা তিনি বলবেন না, কিন্তু তবুও ঘুরেফিরে রাজনীতি কিন্তু চলে এল। অন্য রাজনৈতিক মিছিল এর সঙ্গে স্বতঃস্ফূর্ততার তুলনা হোক কিংবা ধর্মীয় বিভাজন এর কথা, বিজেপিকে তুলনা করতে ছাড়লেন না ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিবেকানন্দ ভক্তি নিয়ে প্রশ্ন তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন,” গুজরাটে ৩৫০০ কোটি টাকা খরচ করে সরদার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি তৈরি করা হয়েছিল। তাহলে, কলকাতার বুকে ৩ হাজার কোটি টাকা খরচ করে নেতাজি মূর্তি কেন তৈরি করা হবে না? বিবেকানন্দের মূর্তি কেন তৈরি করা হবে না? এই প্রশ্নের উত্তর জানতে চাইছে মানুষ।”

স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে তৃণমূলের পদযাত্রা ছিল দক্ষিণ কলকাতায়। হাজরা থেকে এই পথসভায় একের পর এক আক্রমণ চালিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অবশ্যই তার নিশানায় ছিলেন প্রধান বিরোধী দল বিজেপি নেতারা। তৃণমূল সাংসদ প্রথমেই বলেছেন,” একাধিক নোটিসে মিছিল করেছি। মানুষের বিশ্বাস, উচ্চাশা এবং আকাঙ্ক্ষাকে তুলনা করলে অন্য রাজনৈতিক দলের মিছিল ১০-০ গোলে হেরে যাবে। ২০১৪ সালে স্বামীজি কে সামনে রেখে তারা প্রচার চালিয়েছিলেন। তারপর তারা বেলুড় মঠ কে ন্যূনতম সম্মানটুকু দেননি। অন্যদিকে গুজরাটে ৩,৫০০ কোটি টাকা খরচ করে তৈরি করলেন সরদার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি। আমরা এখানে কোন প্রতিবাদ করিনি। কিন্তু কলকাতার বুকে ৩ হাজার কোটি টাকা খরচ করে স্বামীজি এবং নেতাজির মূর্তি হবে না এটা কি রকম কথা?”

নারীর ক্ষমতায়নে স্বামী বিবেকানন্দের আদর্শ মেনে কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এমনটাই দাবি করলেন ডায়মন্ড হারবারের সাংসদ। অভিষেকের বক্তব্য,” স্বামীজীর দীক্ষা এবং শিক্ষা নিয়ে মানবসেবার কাজ করছেন মমতা ব্যানার্জি। নারীর ক্ষমতায়নের কথা বলে গিয়েছিলেন স্বামীজি। আর সেই ক্ষমতায়ন এর কাজ করছেন মুখ্যমন্ত্রী কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের মাধ্যমে। বাড়ি গৃহকর্ত্রীর হাতে হাতে তুলে দিচ্ছেন স্বাস্থ্য সাথী কার্ড।” অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব বিল নিয়ে স্বামীজীর প্রসঙ্গ তুলেছেন। তার কথায়,”স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন ৩-৪টি ধর্মের লোককে নাগরিকত্ব দেবে। স্বামী বিবেকানন্দের নাম মুখে আনার অধিকার নেই ওদের। সর্বধর্ম সমন্বয়ের কথা বলতেন স্বামীজি। বর্তমান শাসকদল সাম্প্রদায়িকতার একটি স্বরূপ মাত্র।” এদিন সভা থেকেও বিজেপিকে বহিরাগত দল বলে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে যাই হোক না কেন, অভিযোগ এবং পাল্টা অভিযোগের পালায় এদিন সরগরম রইল স্বামীজীর জন্মবার্ষিকী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026