নিউজ

যুবশক্তি চাইলে সব করতে পারে, স্বামীজীর জন্মবার্ষিকীতে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: যুবশক্তি চাইলে সব করতে পারে । আজ মঙ্গলবার (Tuesday) স্বামী বিবেকানন্দের (Swami Vibekananda) ১৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সংসদ ভবনে আয়োজিত যুব উৎসবে বক্তব্য রাখতে গিয়ে তাঁর চিন্তাধারা চারিদিকে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেইসঙ্গে দেশের যুব সম্প্রদায় সেই কাজ করতে সমর্থ হবে বলেও উল্লেখ করে তিনি। এদিন তিনি বলেন, ‘‘সময় চলে গিয়েছে। দেশ স্বাধীন হয়েছে। কিন্তু এত বছর পরেও স্বামীজির প্রভাব একইরকম রয়েছে সমাজের বুকে।’’

মঙ্গলবার স্বামী বিবেকানন্দের ১৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতের সংসদ ভবনে জাতীয় যুব উৎসবের আয়োজন করেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘ভারতের যুব শক্তি চাইলে যে সব কিছু করতে পারে অতীতে তার বহুবার প্রমাণ পাওয়া গিয়েছে। আজ থেকে অনেক বছর আগে স্বামীজি আমাদের যে শিক্ষা দিয়ে গিয়েছিলেন আজও তা প্রাসঙ্গিক। করোনা মহামারীর মোকাবিলা করতে গিয়ে সেকথা বারবার প্রমাণ হয়েছে। তাই দেশের যুব সম্প্রদায়ের কাছে অনুরোধ করব স্বামীজির চিন্তাধারা চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য।’

যুবশক্তি চাইলে সব করতে পারে , প্রধানমন্ত্রী আরও বলেন, ‘স্বামী বিবেকানন্দের মহান চিন্তাধারার দ্বারা অনুপ্রাণিত হয়ে ও যুব সমাজকে তাঁর বিষয়ে সচেতন করার জন্য ওম বিড়লাজি যে উদ্যোগ নিয়েছেন তা অত্যন্ত প্রশংসার যোগ্য। এই মঞ্চ ভারতের যুব সম্প্রদায়ের দক্ষতা প্রমাণের একটা উৎকৃষ্ট মাধ্যম। এক ভারত, শ্রেষ্ট ভারত তৈরির জন্য স্বামীজির চিন্তাধারার দেশে ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগ খুবই কার্যকরী হবে।’

তবে এদিন কংগ্রেসকেও তোপ দাগেন মোদি। গান্ধী পরিবারকে কটাক্ষ করে বলেন, ‘পরিবারতান্ত্রিক রাজনীতি দেশ গঠনের পথে খুব বড় একটা বাধা। তাই একে সম্পূর্ণ উৎখাত করতে হবে। একটা সময় ছিল যখন এই দেশে মানুষ নির্বাচনে লড়াই করতে গিয়ে পদধি ব্যবহার করতেন। রাজনীতিতে পরিবারতন্ত্রের সেই রোগকে এখনও নির্মূল করা যায়নি।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026