১ লা অক্টোবর থেকে মধ্যবিত্তের জীবনে আসতে চলেছে বড়সড়ো পরিবর্তন। লাগাতার মূল্যবৃদ্ধির ফলে জেরবার সাধারণ মানুষের মুখে পূজোর আগে হাসি ফোটাতে চলেছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের নেতৃত্বে জিএসটির ৩৭ তম বৈঠক সম্পন্ন হলো। সেখানেই বেশ কিছু জিনিসপত্রের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মূল্যবান রত্ন হিরে, চুনি, পান্না, নীলার দাম কমছে। একই সাথে বিদেশে প্রস্তুত বেশ কিছু রত্নের জিএসটির পরিমাণ কমানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। অন্যদিকে, গাড়ি কেনার ক্ষেত্রেও বড়সড়ো ছাড় পেতে চলেছেন গ্রাহকরা। ১০ থেকে ১৩ আসন বিশিষ্ট পেট্রোল বা ডিজেল চালিত গাড়িতে ২৮ শতাংশ জিএসটি কমানোর ব্যাপারে আলোচনা হয়েছে।
১২০০ সিসি পেট্রোল বা ডিজেল চালিত গাড়িতে ১ শতাংশ ও ১,৫০০ সিসি গাড়িতে ৩ শতাংশ জিএসটি কম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মারুতি সুজুকির ওনম অল্টো ৮০০, অল্টো ১০, সুইফ্ট ডিজায়ার, ডিজায়ার ট্যুর এস, এস ক্রোন্স সহ একাধিক গাড়ির দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ট্রেন যাত্রায় জিএসটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা আগে ৫ শতাংশ ছিল, তা বাড়িয়ে বর্তমানে ১২ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…