নিউজ

সরকারি কর্মীদের জন্য সুখবর দিল কেন্দ্র!

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দুশ্চিন্তা কমিয়ে সরকার জানাল, কর্মীদের অবসরের বয়স কমানোর কোনও রকম পরিকল্পনা নেই সরকারের। সম্প্রতি সরকারি কর্মচারীদের অবসরের বয়স কমানোর খবরকে গুজব বলে দাবি করলেন কেন্দ্র।

বেশ কিছু দিন আগে, সরকারি কর্মীদের অবসরের বয়সসীমা কমানো নিয়ে কেন্দ্র সরকার নতুন করে ভাবনাচিন্তা করছে বলে খবর রটেছিল। সেক্ষেত্রে সরকারি কর্মীদের চাকরির মেয়াদও বেঁধে দিতে চাইছে সরকার, এমনটাই দাবি করেছিলেন বিভিন্ন সংবাদসংস্থা। এরই সাথে জানানো হয়েছিল যে, কর্মী ও প্রশিক্ষণ বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যেই নাকি এমন একটি প্রস্তাব পাঠানো হয়েছে সরকারের ব্যয় বিভাগের কাছে। এমন খবরে স্বভাবতই জল্পনার শুরু হয়েছিল কর্মচারী মহলে। তবে কেন্দ্রীয় সরকারের খবরের সত্যতা অস্বীকার করে বিষয়টিকে গুজব বলে ব্যাখ্যা করা হলো।

কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে, ‌অবসরের বয়স সেই ৬০ বছরই থাকছে। একই সাথে, অবসরের মেয়াদ বেঁধে দেওয়ার কোন রকম প্রস্তাব আসেনি বলেও জানিয়ে দেওয়া হয়েছে। এর ফলে পূজোর আগে দুশ্চিন্তা কাটলো কেন্দ্রীয় কর্মচারীদের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026