টেক বার্তা

Google Maps: ইন্টারনেট না থাকলেও ব্যবহার করা যাবে গুগল ম্যাপস, জানুন কিভাবে এটা করতে হবে, শিখে নিন টিপস এন্ড ট্রিকস

আজকাল গুগল ম্যাপে এমন অনেক কিছু ফিচার যুক্ত করা হয়েছে যার মাধ্যমে আপনারা বিভিন্নভাবে উপকৃত হতে পারেন। এখন তো টোল ট্যাক্সে পৌঁছানোর আগেই গুগল ম্যাপের মাধ্যমে আপনি জানতে পেরে যাবেন ঠিক কত টাকা আপনাকে টোল ট্যাক্স দিতে হবে। তবে আমরা সাধারণত কোন জায়গায় দ্রুত পৌঁছানোর জন্য অথবা দিক নির্দেশের জন্য গুগল ম্যাপ কে সবথেকে বেশি ব্যবহার করে থাকি। ম্যাপ দেখার সময় আমরা সব সময় ইন্টারনেট অন রাখি, না হলে আবার ম্যাপ অন হতে চায় না। কিন্তু জানেন কি ইন্টারনেট বন্ধ রেখেও অনায়াসে গুগল ম্যাপ ব্যবহার করা যায়? চলুন জেনে নেওয়া যাক কিভাবে এটি করা যেতে পারে।

গুগল ম্যাপে অফলাইন নেভিগেশন দেখার সুবিধাটি অনেকদিন ধরেই চালু রয়েছে কিন্তু অনেকেই এই বিষয়ে তেমন কিছু জানেন না। ধরুন আপনাকে এমন একটা জায়গায় যেতে হচ্ছে যেখানে নেটওয়ার্কের সমস্যা রয়েছে বা কোন কারনে আপনি মোবাইল ডাটা ব্যবহার করতে পারছেন না। সেই সময় এই ফিচারটি আপনি ব্যবহার করতে পারেন। গুগল ম্যাপ অফলাইন ফিচার ব্যবহার করতে হলে আপনাকে প্রথমে আপনার ফোনে গুগল ম্যাপ ওপেন করতে হবে এবং তারপরে স্কিনের উপরে ডান দিকের কোন থেকে প্রোফাইলে আলতো ট্যাপ করতে হবে।

এরপরে আপনাকে মেনু থেকে অফলাইন ম্যাপ অপশনে ট্যাপ করতে হবে এবং তারপরেই সিলেক্ট ইওর ওন ম্যাপ বাটনে ট্যাপ করতে হবে। আপনি এটিতে ট্যাপ করার সাথে সাথেই আপনি একটি নীল বাক্সে আপনার ম্যাপ দেখতে পাবেন। এরপর আপনি এটি থেকে জমিন বা জুম আউট করে আপনার পছন্দের অঞ্চল নির্বাচন করতে পারেন। তবে আপনি কিন্তু সার্চের অপশন পাবেন না। এরপরে আপনি স্ক্রিনের নিচে ডাউনলোড বাটন দেখতে পাবেন। তার সাথে সাথেই আপনার ম্যাপের আকার কি রকম সেটাও বলে দেওয়া হবে। তবে জানিয়ে রাখি আপনাকে কিন্তু ফোন মেমোরিতে একটা ভালো পরিমাণ জায়গা খালি রাখতে হবে। ম্যাপের অংশ নির্বাচন হয়ে গেলে তারপরেই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এরপরে যদি আপনার ইন্টারনেট বন্ধ হয়ে যায় তার পরেও আপনি ডাউনলোড করা ম্যাপ সহজেই ফোনে দেখতে পাবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026