সপ্তাহের মাঝামাঝি সময়ে স্বস্তি যুগিয়েছে হঠাৎ কালবৈশাখী। আবারও সপ্তাহ শেষে কিছুটা স্বস্তি জোগাবে বৃষ্টি। মৌসম ভবন জানিয়েছে আগামী কয়েক দিন হালকা থেকে ভারী বৃষ্টি হতে চলেছে গোটা দেশে। ইতিমধ্যেই, আন্দামানে প্রবেশ করেছে বর্ষা। নির্দিষ্ট সময়ের আগেই বলতে গেলে বর্ষা প্রবেশ করেছে। ধীরে ধীরে দক্ষিণ পশ্চিম দিকে এগোতে শুরু করেছে এই বর্ষা। এর ফলে বঙ্গোপসাগরের উপকূল ধরে একাধিক জায়গায় বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে মৌসম ভবন জানিয়েছে, আগামী কয়েক দিন হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম, গোটা দেশে বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়েছে।
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আজ দিনভর পশ্চিমবঙ্গ এবং লাগোয়া সিকিমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগামী ২৩ শে মে পর্যন্ত হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে মৌসম ভবনের পূর্বাভাসে। এর পাশাপাশি অসম এবং মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মোটামুটি উত্তর-পূর্ব ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে।
মৌসম ভবন আগেই জানিয়েছিল, আগামী ১ জুন বর্ষা প্রবেশ করতে পারে। তবে তার অনেকটা আগেই বর্ষা প্রবেশ করেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। বঙ্গোপসাগর উপকূল ধরে মৌসুমী বায়ু ঢুকতে শুরু করেছে। এর ফলে এখনই মূল ভূখণ্ডে না প্রবেশ করলেও আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরের ধারের উপকূলগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে দক্ষিণ ভারতে বৃষ্টি হবার সম্ভাবনা প্রবল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…