টলিপাড়ার অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন রাজ পত্নী শুভশ্রী গাঙ্গুলী। থেকে থেকেই বিভিন্ন কারণে মিডিয়ার পাতায় চর্চায় থাকতে দেখা যায় তাকে। বড়পর্দার পাশাপাশি ওয়েব প্ল্যাটফর্মেও ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন তিনি। সেই নিয়ে মিডিয়ার পাতায় বেশ কিছু সময় ধরেই বেজায় চর্চায় ছিলেন শুভশ্রী। অবশ্য সেকথা আলাদাভাবে উল্লেখ না করলেও চলবে। তবে এই মুহূর্তে একেবারে ভিন্ন একটি কারণের সূত্র ধরেই চর্চার আলোয় রয়েছেন তিনি।
খুব সম্প্রতি একটি বোল্ড ফটোশুটে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে রাজ পত্নীকে। এদিন নীল রঙের একটি কলার ওয়ালা, ফুলস্লিভ, হাই থাই স্লিটেড পোশাকে দেখা মিলেছে তার। নুড মেকাপে, স্মোকি আই মেকাপ নিয়েছিলেন তিনি। কানে পরেছিলেন মানানসই রিং কানের দুলও। চুল একটু কার্লি করেই উঁচু করে মানানসইভাবেই বেঁধেছিলেন অভিনেত্রী। তার পায়ে ছিল সবুজ হাই হিলও। এদিন এই পোশাকে অভিনেত্রীর লাস্যময়ী চেহারায় ছিল আবেদনের ছাপ স্পষ্ট। আপাতত, অভিনেত্রী নিজের এই সাম্প্রতিক বোল্ড লুকের সূত্র ধরেই একাংশের মাঝে তুমুল চর্চিত হচ্ছেন। অবশ্য তার বেশ কিছুটা ঝলক মিলবে কমেন্টবক্সেই।
কাজের কথা বলতে গেলে বেশ কয়েকদিন আগেই শুভশ্রী অভিনীত ‘ইন্দুবালা ভাতের হোটেল’ মুক্তি পেয়েছে। ‘হইচই’এর এই ওয়েব সিরিজের সূত্র ধরেই ওয়েব প্ল্যাটফর্মে পা রাখলেন অভিনেত্রী। এই সিরিজে একটু অন্যধরনের চরিত্রেই দেখা মিলেছে তার। একেবারে বয়স্ক এক ভদ্রমহিলার চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার লুক থেকে অভিনয় সবটাই নজর কেড়েছে সকলের, কুড়িয়েছে প্রশংসাও। এর পাশাপাশি এই মুহূর্তে অভিনেত্রী জি বাংলার সবথেকে বড় ডান্স রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’এর মঞ্চে বিচারক আসনে রয়েছেন।
ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…
দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…
শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…
বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…
সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…