নিউজ

আইএনএস বিরাট-এর জন্য প্রয়োজন ১০০ কোটি টাকা, মিউজিয়াম তৈরি করার স্বপ্ন রয়ে গেলো অধরা

ভারতঃ যুদ্ধজাহাজ আইএনএসকে ভারতীয় নৌবাহিনী বিদায় জানানোর পরে মুম্বইয়ের একটি সংস্থা আইএনএস বিরাটকে একটি মিউজিয়ামে পরিণত করতে চায়৷ ভারতীয় নৌবাহিনীর থেকে আইএনএস বিরাটকে কিনেছে গুজরাটের আলং-এর শ্রীরাম গ্রুপ৷ আইএনএস বিরাট এর মধ্যেই পৌঁছে গিয়েছে আলংয়ের শিপ ব্রেকিং ইয়ার্ডে৷

মুম্বইয়ের সংস্থা এনভিটেক মেরিন কনসালট্যান্টস প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর অপারেশনস বিষ্ণুকান্ত শর্মা জানিয়েছেন, “বিষয়টি নিয়ে দুই সংস্থার মধ্যে আলোচনা চলেছে। যদি তাঁদের সংস্থা জাহাজটি শেষ পর্যন্ত হাতে পায়, তা হল মিউজিয়াম করে সেটিকে গোয়ায় রাখার প্রস্তাবে সম্মতি দিয়েছে গোয়া সরকার”।শ্রীরাম গ্রুপের চেয়ারম্যান মুকেশ পটেল জানিয়েছেন, “মুম্বইয়ের ওই সংস্থা আমাদেরথেকে জাহাজটি কিনতে চায়৷ আমি তাঁদের বলেছি, আমিও দেশপ্রেমিক এবং জাহাজটি বাঁচানোর ক্ষেত্রেআমারও কোনও আপত্তি নেই৷

কিন্তু যেহেতু আমি স্ক্র্যাপ হিসেবেই জাহাজটি কিনেছি ফলে এই জাহাজটি আমার থেকে কিনতে গেলে ওই সংস্থাকে ভারত সরকারের থেকে এনওসি নিয়ে আসতে হবে৷ আমি চাই না কেউ ভবিষ্যতে অভিযোগ করুক যে আমি কোনও দুর্নীতিতে জড়িত ছিলাম৷ সংস্থার আর্থিক দিকটি বিবেচনা করেই ১২৫ কোটির বদলে ১০০ কোটিটাকাতেই তিনি আইএনএস বিরাটকে ছেড়ে দিতে রাজি৷ কিন্তু নিজেদের খরচ এবং দায়িত্বেই মুম্বইয়ের ওইসংস্থাকে বহু পুরনো হবে”৷

আইএনএস বিরাটকে ভাঙতে শুরু করার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছিল শ্রীরাম গ্রুপ৷ এসবের মাঝেও একটা সমস্যা প্রকট হয়েছে তা হল স্ক্র্যাপ টেন্ডারে জাহাজটি কিনলে সেটিকে মিউজিয়ামে পরিণত করা সম্ভব নয়৷ কিন্তু আশা করা হচ্ছে এই কাজ এবার তাড়াতাড়িই সম্ভব হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026