করোনা পরিস্থিতিতে প্রায় পাঁচ মাস ধরে বন্ধ ছিলো বহু পরিষেবা। সেই তালিকায় ছিলো বিমান এবং ট্রেন। কিন্তু এক এক করে আবার সব স্বাভাবিক হতে শুরু করেছে। ভারতে আগের থেকে বেড়েছে করোনা সুস্থতার হার। আশার আলো পেতেই এবার এক এক করে শুরু হচ্ছে সব কিছু। করোনার মাঝেই এবার আস্তে আস্তে খুলছে স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান, খুলছে সিনেমা হল এবং আনলক-৫ এ খুলছে আরো অনেক কিছুই।
কিন্তু এবার ট্রেনের ক্ষেত্রে আসছে অনেক নিয়ম টাকার বিনিময়ে শুধু রেডি টু ইট, প্যাকড আইটেম, প্যাকেজড পানীয় জল, চা, কফি, পানীয় পাওয়া যাবে ট্রেনে। এমনকি ট্রেন থেকে জল এবং পানীয় না খাওয়ার পরামর্শই দেওয়া হচ্ছে যাত্রীদের। রাতে শোওয়ার জন্য গায়ের চাদর, বালিশ ইত্যাদি আর দেওয়া হবে না।
ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ আগে স্টেশনে পৌঁছনোর নির্দেশ দেওয়া হচ্ছে যাত্রীদের। জানানো হয়েছে থার্মাল স্ক্রিনিং-এর পর যাঁদের শরীরে কোভিডের কোনও লক্ষণ দেখা যাবে না, তাঁরাই কেবল ট্রেনে যাত্রা করতে পারবেন। করোনা আবহে স্টেশন এবং ট্রেন, সব জায়গাতেই যাত্রীদের সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। এছাড়াও প্রায় প্রত্যেক যাত্রীকে স্মার্টফোনে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে হবে।
এমনকি গন্তব্যে যাওয়ার পরেও সেখানকার রাজ্য সরকার নির্ধারিত কোভিড প্রোটোকল মেনে চলতে হবে প্রতিটি যাত্রীকে। শোনা যাচ্ছে এবার পুজোর আগেই বেশ কিছু ট্রেন চালানোর পরিকল্পনা করা হচ্ছে। এখন দেখার বাস্তবে তা কত দূর ফলপ্রসূ হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…