আগামী দিনে বড় খবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। মিডিয়া রিপোর্ট অনুসারে, সরকার শীঘ্রই ১ জুলাই থেকে কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ ৩-৪ শতাংশ বাড়িয়ে দিতে পারে। খুচরো মুদ্রাস্ফীতি ২০২৩ সালের মার্চ মাসে RBI-এর ঊর্ধ্ব সীমা ৬ শতাংশ থেকে ৫.৬৬ শতাংশে নেমে এসেছে, তবে এটি এখনও রিজার্ভ ব্যাঙ্কের ৪ শতাংশের লক্ষ্য থেকে অনেক দূরে। তাই বলতে গেলে, মুদ্রাস্ফীতি এখনো একই রকম রয়ে গেছে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কথা মাথায় রেখে সরকার কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ-ডিআর দেয়। তাই এবারেও বৃদ্ধি পাবে মহার্ঘ ভাতা।
এর আগে, গত মাসে ডিএ ৪ শতাংশ সংশোধন করা হয়েছিল, যা ১ জানুয়ারী, ২০২৩ থেকে কার্যকর হয়েছিল। ৪ শতাংশ বৃদ্ধির পরে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে ৪২ শতাংশ হয়েছে। ২০২২ সালের সেপ্টেম্বরে ডিএ ৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল, যা জুলাই ২০২২ থেকে কার্যকর হয়েছিল। মনে করা হচ্ছে, এবারে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যেও এবারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হবে ৪ শতাংশ মত।
বেতন এবং পেনশন বৃদ্ধি হবে
রিপোর্ট অনুসারে, এখন ৭ম বেতন কমিশনের ডিএ-তে আরও ৩-৪ শতাংশ বৃদ্ধি আশা করা হচ্ছে, যা জুলাই থেকে কার্যকর হবে। সর্বশেষ তথ্য অনুসারে, বর্তমানে ৪৭.৫৮ লক্ষ কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং ৬৯.৭৬ লক্ষ পেনশনভোগী রয়েছেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীনে শ্রম ব্যুরো প্রকাশিত CPI-IW তথ্য অনুসারে, সরকার মহার্ঘ ভাতার হার নির্ধারণ করে।
জানুয়ারি-জুলাই মাসে বাড়ে মহার্ঘ্য ভাতা
DA এবং DR বছরে দুবার জানুয়ারি এবং জুলাই মাসে সংশোধিত হয়। মহার্ঘ ভাতা অর্থাৎ DA দেওয়া হয় সরকারি কর্মচারীদের, আর মহার্ঘ ঋণ অর্থাৎ DR দেওয়া হয় পেনশনভোগীদের। কর্মচারীদের মূল বেতনের ভিত্তিতে কর্মচারীদের ডিএ দেওয়া হয়, আর ডিআর দেওয়া হয় বেসিক পেনশনের ভিত্তিতে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…