Categories: বিনোদন

Mx Player এ রিলিজ করলো ‘হে প্রভু ২’, দর্শকদের পছন্দ হচ্ছে এই ওয়েব সিরিজ

বিনোদন ইন্ডাস্ট্রিতে এখন হট টপিক বিভিন্ন ওয়েব সিরিজ। আসলে সিনেমা সিরিয়ালের থেকেও আজকাল দর্শকদের প্রথম পছন্দ বিভিন্ন স্বাদের ওয়েব সিরিজ। ঘন্টার পর ঘন্টা টিভির সামনে বসে থাকার থেকে মানুষ আজকাল মোবাইলের স্কিনে অনলাইন প্লাটফর্মে বিভিন্ন সিরিজ দেখতে বেশি পছন্দ করেন। করোনার সময় থেকে শুরু হওয়া এই ওয়েব সিরিজের প্রচলন আজকাল ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বিভিন্ন নামিদামি তারকা সিনেমার বদলে ওয়েব সিরিজের কাজ করতে পছন্দ করছেন। বেশকিছু ওয়েব সিরিজ Mx Player এ ফ্রীতে উপলব্ধ। আজকের এই প্রতিবেদনে এমনই একটি ওয়েব সিরিজ সমন্ধে আপনাদের জানাবো।

Mx Player এ মাঝে মাঝেই রিলিজ করে বিভিন্ন জনপ্রিয় ওয়েব সিরিজ। বেশিরভাগ ওয়েব সিরিজ পছন্দ হয় দর্শকদের। কিছুদিন আগে এই এমএক্স প্লেয়ারে রিলিজ করেছে কমেডি এবং রোমান্সের পারফেক্ট কম্বিনেশন একটি ওয়েব সিরিজ। এটি অবশ্য পুরনো একটি ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন। ওয়েব সিরিজের নাম ‘হে প্রভু’ সিজন ২। এর পরিচালক অভিষেক ডোগরা। কমেডির পাশাপাশি, এটি যৌন সম্পর্কিত সমস্যাগুলি নিয়ে গল্প আবর্তিত হয়েছে।

এই ওয়েব সিরিজের প্রধান চরিত্র হল রজত। তার জীবনকাহিনী নিয়েই তৈরি হয়েছে গল্প। বাকি কাস্টে পারুল গুলাটি, অচিন্ত কৌর, জসমিত সিং ভাটিয়া, সোনিয়া অযোধ্যা, প্রিয়াঙ্ক তালুকদার, ঋতুরাজ সিং, অনুগ্রহ কাপুর, দেব দত্ত, আশিস ভাটিয়া, রাজ বনসালি এবং নেহা পান্ডা রয়েছেন। এই সিজিনে রয়েছে মোট ১০ টি এপিসোড। আপনি সম্পূর্ণ বিনামূল্যে এই ওয়েব সিরিজ এমএক্স প্লেয়ারে দেখতে পারেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026