নিউজ

মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষুব্ধ রাজ্যের সরকারি কর্মচারীরা, কেন জানেন?

তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতার মেয়ো রোডের সমাবেশে রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন।সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ‍্য সরকারি কর্মচারীদের পেনশনটা তুলে দিলে অনেক টাকা বেচে যেতো।মানবিকতার জন্য আমরা পেনশন তুলে দিইনি।মমতা আরও বলেন, ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় আসার পর রাজ‍্য থেকে পেনশন তুলে দিয়েছে।

সমস্ত রাজ‍্য সরকারি কর্মচারীদের পেনশন বন্ধ করে দেওয়া হয়েছে।কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গে এই পেনশন দেওয়া হয়।মানবিকতার কারনেই সেটা দেওয়া হচ্ছে।রাজ‍্যে এই মূহুর্তে কয়েক লক্ষাধিক রাজ‍্য সরকারি কর্মচারী পেনশন পাচ্ছেন।মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরে তারা খারাপ সঙ্কেত দেখতে পাচ্ছেন।

তৃণমূল ছাত্র পরিষদের এই সভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ করে মমতা বলেন, বিজেপি কেন্দ্রীয় সংস্থাকে ব‍্যবহার করে তৃণমূল ভাঙানোর চেষ্টা করছে।বিজেপিতে যোগ না দিলে জেলে ঢুকিয়ে দেওয়ার ভয় দেখাচ্ছে।আমি জেলে যেতে রাজি আছি,কিন্তু বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি মেনে নিতে রাজি নই।মমতা আরও বলেন, দেশে প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি চালু করার চেষ্টা হচ্ছে।মানুষের কথা বলার অধিকার নেই।সংবাদ মাধ্যমগুলোকে সব কিনে নিয়েছে।জেলে গেলে ভাবব স্বাধীনতার লড়াই লড়ছি।দেশ পরাধীন হয়ে গেছে।

মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বহুবার বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি এবং কেন্দ্রীয় সংস্থার ব‍্যবহার করার অভিযোগ করেছেন।লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের খারাপ ফলাফল হওয়ার পরে ছাত্র ছাত্রীদের সামনে আরও একবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে দলের অবস্থা ধরে রাখতে চাইছেন।তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি ১০৭ জন বিধায়কের নাম নিয়ে ঘুরে বেড়াচ্ছে।এই কথা তারা বলছে।আগে ৭ জন বিধায়কের নাম বলো।আমরা বাংলায় লড়াই করি।এত সস্তা নয়।আজ আমার ভাইকে ডাকছে।কাল আমাকে ডাকবে।আমি জেলে যেতে রাজি কিন্তু বিজেপির রাজনীতি মেনে নেবো না।

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026