২০১৬ সালে পুরানো ৫০০ ও ১০০০ টাকার নোট বন্ধ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বপ্ন দেখেছিলেন ক্যাশলেস ভারতের। শুধু নিজে স্বপ্ন দেখায় নয়, সেই সাথে ১৩০ কোটি ভারতবাসীকেও শরিক করেছিলেন নিজের স্বপ্নের। স্বপ্নপূরণের জন্য একগুচ্ছ কর্মসূচিও গ্রহণ করেছিলেন তিনি।
আজ, ৩ বছর পর ২০১৯ এ এসে দ্বিতীয় বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হয়ে সেই স্বপ্ন পূরণে কয়েক ধাপ এগোলেন ভারতের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি নরেন্দ্র মোদী। বিশেষজ্ঞদের মতামতকে মান্যতা দিলে তেমনটাই ধরে নিতে হয়। ইউপিআই অর্থাৎ ইউনিফায়েড পেমেন্টস্ ইন্টারফেস-এর ব্যবহার যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তার গতিবিধি লক্ষ্য রেখে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আগামী ৫ বছরের মধ্যেই হতে পারে মোদীর স্বপ্নপূরণ। আগামী ৫ বছরের মধ্যে ইউপিআই-এর ব্যবহার আকাশ ছুঁয়ে যাবে।
বর্তমানে যা এটিএম-এর দখলে রয়েছে। লেনদেনের ক্ষেত্রে বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এটিএম, তারপর রয়েছে দোকানের মেশিন এবং তৃতীয় স্থানে ইউপিআই। বিশেষজ্ঞদের দাবি ২০২৪-২৫ অর্থবর্ষ নাগাদ ইউপিআই ব্যবহার প্রায় ৫৯ শতাংশ ছাড়িয়ে যাবে। সেক্ষেত্রে এটিএম-এর ব্যবহার তলানিতে ঠেকবে। বিশেষজ্ঞদের এই দাবি বাস্তব রূপ পেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নপূরণ হওয়া নিশ্চিত, একথা বলায় যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…