আগামী বছর দুর্গাপূজো উপলক্ষে রাজ্য সরকারী কর্মচারীদের অতিরিক্ত ছুটির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর সরকারী কর্মচারীদের টানা ১৫ দিন ছুটির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ২০ টি ছুটি ছাড়াও থাকছে অতিরিক্ত এই ১৫ টি ছুটি। আগামী বছর সরকারী ঘোষণা মতো ১৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সরকারী কর্মচারীরা ছুটি পাবেন। কিন্তু সরকারী ভাবে ছুটি ১৯ তারিখ হলেও ১৭ তারিখ থেকেই পড়ে যাচ্ছে ছুটি। কারণ ১৯ তারিখ পড়েছে সোমবার, ১৭ তারিখ শনিবার ও ১৮ রবিবার৷ এই দুদিন জুড়লে মোট লম্বা টানা ছুটির সংখ্যা দাঁড়াবে ১৫ দিন।
মুখ্যমন্ত্রীর কথায় সারাবছর সরকারী কর্মচারীরা কাজ করেন। তাই পুজোর ছুটিটা তাদের প্রাপ্য। উৎসবের দিনগুলোতে তাদের ছুটি দেওয়াটা মানবিকতা। নতুন বছর শুরু হতে এখনও দুই মাস বাকি থাকলেও ইতিমধ্যেই বেরিয়ে গেছে ২০২০ সালের রাজ্য সরকারী কর্মচারীদের ছুটির তালিকা। মুখ্যমন্ত্রী জানান এই ছুটির বিষয়টা তিনি নিজেই দেখেন। আর সরকারী কর্মচারীদের কথা ভেবেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। পুজোর ছুটি ছাড়াও, শিবরাত্রি, সরস্বতী পুজো, জামাইষষ্ঠীর মতো দিনেও ছুটি দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। তবে ২০২০ সালে স্বামী বিবেকানন্দের জন্মদিন, প্রজাতন্ত্র দিবস ও মহরমের মতো ছুটি গুলো রাজ্য সরকারী কর্মচারীরা নাও পেতে পারেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…