image source : Hindustan Times
সম্প্রতি রাজধানী দিল্লীতে দূষণের মাত্রা মারাত্মক আকার ধারণ করেছে। রাজধানী অঞ্চলে দূষণের মাত্রা বৃদ্ধিতে বিজেপি নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ গোটা দেশ যখন হরিয়ানা এবং পাঞ্জাবে নির্বিচারে খড় পোড়ানোকে দোষারোপ করেছেন তখন এই সমস্ত কথাকে নাকচ করে দূষণ বৃদ্ধিতে চীন ও পাকিস্তানের ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করলেন উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা বিনীত আগরওয়াল শারদা।
গতকাল মঙ্গলবার বিজেপি নেতা বিনীত আগরওয়াল শারদা বলেন যে, জাতীয় রাজধানী অঞ্চল এবং তৎসংলগ্ন অঞ্চলে উচ্চ মাত্রার দূষণের জন্য পাকিস্তান ও চীনকে দোষ দেওয়া উচিত। এদিন তিনি অভিযোগ করেন যে প্রতিবেশী দুই দেশের যেকোনো একটি ভারতে বিষাক্ত গ্যাস নির্গত করতে পারে। এছাড়া পাকিস্তান কোনও বিষাক্ত গ্যাস ছেড়ে দিয়েছে কিনা সে বিষয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করার পরামর্শ দেন তিনি। দিল্লীতে দূষণের জন্যে হরিয়ানা ও পাঞ্জাবকে দোষারোপ করার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, “কৃষক আমাদের মেরুদণ্ড। খড় পুড়ে বা শিল্পে নির্গমনের ফলে যে দূষণ হয়েছে তাতে কৃষক বা শিল্পকে দোষ দেওয়া উচিত নয়।”
এদিন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহকে প্রশংসা করে বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দায়িত্ব নেওয়ার পর থেকেই পাকিস্তান হতাশ হয়ে পড়েছে। ভারতের বিরুদ্ধে সব ধরণের কৌশলও অবলম্বন করেছিলো কিন্তু পাকিস্তান যখনই ভারতের সাথে যুদ্ধ করেছে তখনই পরাজিত হয়েছে।” বিনীত আগরওয়াল গতকাল মোদী এবং শাহকে মহাভারতের চরিত্র শ্রীকৃষ্ণ ও অর্জুনের সাথে তুলনা করে বলেন যে তারা দুজন সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…