কর্নাটক : বর্তমানে সারা দেশে মিড ডে মিল ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। নিম্ন মানের খাওয়ার সরবরাহ থেকে শুরু করে খাওয়ার রসদ বিক্রি প্রভৃতি দুর্নীতি মূলক কাজগুলি নিয়ে দেশের প্রতিটি রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুলগুলি থেকে বারংবার উঠে এসেছে অভিযোগ।সম্প্রতি কয়েক মাস আগেই উত্তরপ্রদেশের মির্জাপুরের একটি প্রাথমিক স্কুলে পড়ুয়াদের মিড ডে মিলে খাওয়ারে রুটি আর নুন দিলে গোটা রাজ্যে হুলুস্থুলু পড়ে যায়। এবারে মিড ডে মিলকে ঘিরে কর্নাটক রাজ্যের এক স্কুল থেকে উঠে এলো দুর্নীতি খবর।
গতকাল কর্নাটকের চিত্রদুর্গের একটি প্রাথমিক স্কুলে মিড ডে মিলের খাওয়ার গ্রহণ করার পর অসুস্থ হয়ে পড়লো স্কুল পড়ুয়ারা। আজ বুধবার প্রায় ৬০ জনের বেশি পড়ুয়াদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে, মিড ডে মিল খাওয়ার পর থেকেই তাদের পেট ব্যাথা এবং বমি শুরু হয়ে যায়। শরীর ক্রমান্বয়ে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। কি কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখায় জন্য তদন্তে নেমেছে মিড ডে মিলের আধিকারিকরা। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় বিশদ কিছু জানা যায় নি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…