নিউজ

সরকার বিনামূল্যে দিচ্ছে এলপিজি গ্যাস সিলিন্ডার, এক্ষুনি এইভাবে পান সুবিধা

রোজকার মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। প্রায় প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কথা। তবে সাধারণ মানুষের কথা ভেবে বড়সড় সিদ্ধান্ত নেওয়ার পথে কেন্দ্রীয় সরকার। বেশিরভাগ মেট্রো শহরগুলিতে গ্যাস সিলিন্ডারের দাম হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকারি প্রকল্পের আওতায় এবার আপনি একেবারে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পেয়ে যেতে পারেন। কারা পাবেন এবং কি করে পাবেন জানতে? এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত সম্পূর্ণ পড়ুন।

আসলে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এখানে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য ওই মহিলার বয়স ১৮ এর বেশি হওয়া প্রয়োজন এবং আবেদনকারী ঠিকানায় অন্য কোনো এলপিজি সংযোগ থাকা যাবে না। আবেদনকারী মহিলা এসসি, এসটি, প্রধানমন্ত্রী আবাস যোজনা, অনগ্রসর শ্রেণী, বনবাসী, দরিদ্র পরিবার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। পিএম উজ্জ্বলা প্রকল্পের অধীনে, কেন্দ্রীয় সরকার দেশের সমস্ত বিপিএল পরিবারের মহিলাদের বিনামূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার এবং গ্যাস সংযোগ দিচ্ছে। এই পরিকল্পনাকে ত্বরান্বিত করতে, অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন এবং তাতে ৭৬৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আবেদন করার জন্য ওই মহিলার আধার কার্ড এবং রেশন কার্ড থাকা বাধ্যতামূলক। এছাড়া কেওয়াইসি করা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড প্রয়োজন হবে। কি করে করবেন আবেদন? উজ্জ্বলা প্রকল্পে অনলাইনে আবেদন করার জন্য আপনাকে প্রথমে অনলাইন পোর্টালে (www.pmuy.gov.in) এ যেতে হবে। সেখানে পছন্দের এলপিজি কোম্পানি নির্বাচন করতে হবে। এবার আপনাকে একটি অ্যাকাউন্ট বানাতে হবে। এরপর ফর্ম পূরণ করতে হবে। এরপর আপনাকে ডিস্ট্রিবিউটরদের কাছে যেতে হবে। এরপরই পেয়ে যাবেন বিনামূল্যে গ্যাস।

Nirajana Nag

Recent Posts

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026

ভ্যাপসা গরম থেকে স্বস্তি! দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে বড় আপডেট, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

জ্যৈষ্ঠ মাসের ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। সকাল থেকেই তীব্র রোদ, উচ্চ তাপমাত্রা এবং…

June 3, 2026

বাংলায় ১০,০০০ কোটি টাকার রেল প্রকল্পে গতি! নবান্নে বৈঠকে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

দীর্ঘদিন ধরে থমকে থাকা একাধিক রেল প্রকল্পে এবার নতুন করে গতি আসতে চলেছে। পশ্চিমবঙ্গে প্রায়…

June 3, 2026

মধ্যবিত্তদের বড় স্বস্তি! কমল LPG ও অটো গ্যাসের দাম, জেনে নিন নতুন রেট

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান দামের মাঝে সাধারণ মানুষের জন্য এলো বড় স্বস্তির খবর। রান্নার খরচ কমাতে…

June 3, 2026

শিয়ালদা লাইনে টানা দু’দিন বড় ভোগান্তি! বাতিল ৭৭টি ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

শিয়ালদা ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য বড় খবর। রেলের পরিকাঠামোগত কাজের কারণে আগামী ৬ জুন রাত থেকে…

June 3, 2026

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026