যদি আপনি ট্রেনে আপনার বোর্ডিং স্টেশন থেকে ১০ মিনিটের মধ্যে সিটি না পৌঁছান তাহলে আপনার টিকিট কিন্তু বাতিল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। টিকিট কালেক্টর এখন থেকে আপনার উপস্থিতি নথিভুক্ত করার জন্য মাত্র ১০ মিনিট অপেক্ষা করবে। এরপর এই আপনার টিকিট বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগে অনেক সময় দু একটি স্টেশন পরে যাত্রীরা সিটে পৌঁছাতেন। তবে এখন সেটা আর হবে না। শুধুমাত্র ১০ মিনিট সময় পাবেন আপনি। তারপরেই আপনার টিকিট বাতিল হয়ে যাবে।
এখন চেকিংকর্মীরা টার্মিনালের মাধ্যমে টিকিট পরীক্ষা করবেন। এবং এতে যাত্রীর আগমন বা অনুপস্থিতি সম্পর্কে তথ্য দিতে হবে। আগে এই ব্যবস্থা কাগজে-কলমে থাকত যেখানে টিকিট চেকার পরবর্তী স্টেশন অব্দি অপেক্ষা করতেন। রেলওয়ে টিকিট চেকিং স্টাফ অর্গানাইজেশন এর একজন আধিকারিক বলছেন, এখন যে স্টেশন থেকে যাত্রা শুরু করতে হবে সেই স্টেশন থেকেই ট্রেনে উঠতে হবে।
বোডিং স্টেশনে ১০ মিনিটের পরেও যদি কাউকে সিটে না পাওয়া যায় তবে তাকে অনুপস্থিত নিবন্ধিত করা হবে। যদি ট্রেনে ভিড় থাকে তাহলে টিকিট চেকার আপনাকে অনুপস্থিত হিসেবে চিহ্নিত করে আপনার টিকিট বাতিল করে দিতে পারে। সেক্ষেত্রে আপনার সিট অন্য কাউকে দেওয়া হতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…