টেক বার্তা

Carens: ৭ সিটের এই গাড়িটি কমিয়েছে Maruti Ertiga-র বিক্রি, দাম ১০ লাখ টাকা

বড় পরিবারের জন্য সবথেকে ভালো গাড়ি হল সাত সিটের গাড়ি। এই মুহূর্তে হ্যাচব্যাক এবং এসইউভি গাড়ি ছাড়াও ভারতের বাজারে সাত সিটের গাড়ি ভালোই জনপ্রিয়তা পেয়েছে। জুন মাসের গাড়ির বিক্রির পরিসংখ্যানের ব্যাপারে কথা বলতে গেলে এই মুহূর্তে মারুতি ওয়াগনঅার দেশের সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়ি হয়ে উঠেছে। এই তালিকায় সব থেকে বেশি বিক্রি হওয়া এসইউভি গাড়ি হয়েছে Hyundai Creta এবং সব থেকে বেশি বিক্রি হওয়া মাল্টিপারপাস ভেহিকেল হয়েছে Maruti Ertiga। কিন্তু এই তিনটি গাড়ি ছাড়াও বিক্রির দিক থেকে সামান্য পিছিয়ে থাকলেও বিগত মাসে ভারতের বাজারে ভালোই জনপ্রিয়তা পেয়েছে Kia Carens।

জুন মাসে Maruti Ertiga গাড়িটির বিক্রি ১৯ শতাংশ কম হলেও, অন্যদিকে বিক্রি বেড়েছে Kia Carens গাড়িটির। গাড়ি বিক্রির দিক থেকে এটি ভারতে এই মুহূর্তে ১৮ তম স্থানে রয়েছে। গত মাসে মোট ৮,০৪৭টি ইউনিট বিক্রি হয়েছিল এই গাড়ির। এক বছর আগে অর্থাৎ জুন ২০২২ সালে এই গাড়িটির ৭,৮৯৫টি ইউনিট বিক্রি হয়েছিল। ফলে এই বছর এই গাড়ির বিক্রি ২% বৃদ্ধি পেয়েছে। তবে এমপিভি হিসেবে এই গাড়িটি রয়েছে তৃতীয় স্থানে। এর উপরে দ্বিতীয় স্থানে রয়েছে Toyota Innova। আপনাদের জানিয়ে রাখি, এই Carens গাড়িটির মূল্য ১০.২০ লক্ষ টাকা থেকে শুরু হয়।

MPv মার্কেটে Ertiga সবচেয়ে বেশি বিক্রি হলেও, বাজারে প্রতিযোগিতা বাড়ছে। গত বছরের ফেব্রুয়ারিতে লঞ্চ হয়েছিল Kia Carens। তারপর থেকেই ভালো সংখ্যায় বিক্রি হচ্ছে এই গাড়ি। এই গাড়িটি সরাসরি Ertiga গাড়িটির প্রতিদ্বন্দ্বী। যারা একটু বেশি অর্থ ব্যয় করতে চান এবং Ertiga গাড়িটির থেকে বেশি বিলাসিতা সহ একটি মাল্টিপারপাস ভেহিকেল কিনতে চান, তাদের জন্য Carens একটি ভালো বিকল্প হিসেবে প্রমাণিত হয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026