নিউজ

গরীবের জন্য আসছে বন্দে ভারত এক্সপ্রেস, ভাড়া কম হবে, করতে হবে না রিজার্ভেশনও

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। ভারতীয় রেল বর্তমানে দেশবাসীর কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের নতুন নতুন অত্যাধুনিক প্রযুক্তি আনছে। আর তার উদাহরণ হল গোটা ভারতে বন্দে ভারত ট্রেনের রুট চালু করা। বাংলাও পেয়েছে বেশ কয়েকটি সুপার স্পেশাল বন্দে ভারত। হাওড়া থেকে ইতিমধ্যেই চালু হয়েছে ২ টি বন্দে ভারত ট্রেন। অন্যান্য কয়েকটি রাজ্যেও দৌড়াচ্ছে এই বন্দে ভারত এক্সপ্রেস। এই নতুন সেমি হাই স্পিড ট্রেন যেন দেশের উন্নতির প্রতীক। তবে এই ট্রেন ইতিমধ্যেই পেয়েছে বড়োলোকের ট্যাগ। এই ট্রেনের ভাড়ার অঙ্ক দেখলেই কথার মানে বুঝতে পারবেন। তবে এবার সেই দিন শেষ। এবার সাধারণ মানুষের জন্য বন্দে ভারত-এর মতো সুবিধাসহ একটি নন এসি ট্রেন চালু করা হবে। যদিও বিষয়টি এখনও পরিকল্পনা স্তরে রয়েছে বলে সূত্রের দাবি।

জানা গিয়েছে যে সাধারণ মানুষের কথা ভেবে এই নন এসি বন্দে ভারত এক্সপ্রেসের কথা ভাবছে রেল। এই নতুন ট্রেনের প্রোটোটাইপ ২০২৩ সালের শেষের মধ্যে তৈরি হবে বলে আশা করা যাচ্ছে। অবশ্য এখনও পুরোটাই পরিকল্পনা স্তরে রয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে লোকোমোটিভের সাহায্যে চলবে এই নতুন ট্রেন। বিশেষ বিষয় হল ভারতীয় রেলে সাধারণত একটি লোকোমোটিভ থাকে। তবে এই নতুন ট্রেনের দুই দিকেই লোকোমোটিভ থাকতে পারে। এরফলে ট্রেনের গতি বাড়বে। এই এলএইচবি ট্রেনে ২ টি লাগেজ, গার্ড এবং দিব্যাং কোচ থাকবে। এছাড়া থাকবে ৮ টি সেকেন্ড ক্লাসের জেনারেল কোচ ও ১২ টি স্লিপার কোচ। দাবি করা হচ্ছে, এই সব কোচগুলিই হবে নন এসি।

এই ট্রেন লঞ্চ হলে এর ভাড়া সাধারণ মানুষের কথা বিবেচনা করে করা হবে। ট্রেনের কিছু নির্দিষ্ট নাম ঠিক না হলেও এর নকশা তৈরি হচ্ছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ারকস এ। বিশেষ বিষয় হল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলিও শুধুমাত্র ICF-এ তৈরি করা হচ্ছে। তাই আশা করা যেতে পারে পরের বছরের শুরু থেকেই ভারতে নেমে যাবে বন্দে ভারত এক্সপ্রেস।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026