ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Business Loan: সহজেই শুরু করুন নিজের ব্যবসা, ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে সরকার

বর্তমানে চাকরির সঙ্গে সঙ্গে ব্যবসার (Business) দিকে ঝুঁকছেন অনেকেই। চাকরির বাজারের দিকে তাকিয়ে ব্যবসা শুরুর কথা ভাবছেন বহু মানুষ। কিন্তু ব্যবসা শুরু করার জন্য প্রয়োজন হয় টাকা। এবার সরকারের তরফে ব্যবসা শুরুর জন্য দেওয়া হবে ঋণ। কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্পে নিজের ব্যবসা দাঁড় করাতে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়।

২০১৫ সালে চালু করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। এই প্রকল্পের অধীনে দেশের কর্মহীন যুবকদের জন্য রোজগারের ব্যবস্থা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ব্যবসা বাড়াতে ঋণ দেওয়া হয়। এই প্রকল্পের অধীনে শিশু ঋণে ৫০ হাজার টাকা এবং কিশোর ঋণে ৫ লক্ষ টাকা দেওয়া হয়। আর তরুণ ঋণে ১০ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হয় এই প্রকল্পে। এই প্রকল্পের অধীনে ঋণ না লাগে কোনো কোনো ল্যাটেরাল চার্জ আর কিছু বন্ধক রাখার প্রয়োজনও পড়ে না। ১২ মাস থেকে ৫ বছরের মধ্যেই ঋণ পরিশোধ করা যায়।

এই প্রকল্পের অধীনে ঋণের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে হতে হবে ভারতের স্থায়ী নাগরিক। ২৪ বছরের ঊর্দ্ধে এবং ৭০ বছরের মধ্যে বয়স হলে ঋণের জন্য আবেদন করা যাবে। আবেদনকারীর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। ঋণ নিয়ে পরিশোধ করতে না পারলে, অতীতে এমন ঘটনা থেকে থাকলে ঋণ পাওয়া যাবে না। ঋণের জন্য আবেদন করতে আধার, ভোটার বা প্যান কার্ড, ব্যবসার প্রমাণপত্র এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য প্রয়োজন হবে। পাশাপাশি দু বছরের আয়কর রিটার্নের নথিও জমা দিতে হবে।

এই প্রকল্পে ঋণের জন্য আবেদন করতে প্রথমেই udyamimitra.in ওয়েবসাইটে যেতে হবে। এরপর ক্লিক করতে হবে অ্যাপ্লাই নাও তে। New Entrepreneur, Existing Entrepreneur এবং Self Employed এর উপযুক্ত বিকল্পটি বেছে নিতে হবে। নতুন করে রেজিস্ট্রেশন করতে হলে নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিতে হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026