ঘূর্ণিঝড় রিমাল এর দুর্যোগ দূর হয়েছে। কয়েকদিন তাপমাত্রার নীচের দিকে থাকলেও ঘূর্ণিঝড় সরতেই ফের চড়ছে রোদ (Weather Update)। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় রিমাল এর প্রভাব পড়লেও জেলা পুরুলিয়ায় বিশেষ প্রভাব পড়েনি। আকাশ মেঘলা হয়ে তাপমাত্রা একটু নামলেও এখন ফের বাড়তে শুরু করেছে গরম। বুধবার সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। তেমনি চড়েছে রোদও। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বেড়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, এদিন পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪৪ ডিগ্রির আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রিতে। এদিন দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও আকাশ থাকবে মেঘলা। কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় ৩০-৩৫ কিমি বেগে দমকা হাওয়াও বইতে পারে। এরপর আর মে মাসে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
রিমাল এর প্রভাবে দু দিন ধরে ঝড় বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। কিন্তু ঘূর্ণিঝড় সরতেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে সব জেলায়। দক্ষিণে এখন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলি ভভিজবে টানা বৃষ্টিতে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ৪০-৫০ কিমি বেগে ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
জুনের প্রথম সপ্তাহ থেকে ফের দক্ষিণবঙ্গের সব জেলায় থাকছে বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রিমালের টানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অনেকটা এগিয়ে এসেছে। আগামী কয়েক দিনের মধ্যে মালদ্বীপ এবং দক্ষিণ আরব সাগরের বেশিরভাগ অংশে পৌঁছাবে মৌসুমী বায়ু। আর চার পাঁচ দিনের মধ্যে পৌঁছে যাবে উত্তর পূর্ব ভারত এবং কেরলে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…