নিউজ

LPG Gas Cylinder: জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে আর থাকবে না চিন্তা, সম্পূর্ণ বিনামূল্যে LPG গ্যাস সিলিন্ডার দিচ্ছে সরকার

দেশজুড়ে পেট্রো পণ্যের সঙ্গে সঙ্গে রান্নার গ্যাসের (LPG Gas Cylinder) দামও উর্দ্ধমুখী। এদিকে পেটের ভাত জোগাতে রান্নার গ্যাস অত্যন্ত প্রয়োজন। যেভাবে ক্রমশ এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েই চলেছে তাতে মাথায় হাত পড়ার জোগাড় মধ্যবিত্তের। শাকসবজি সহ সবকিছুরই দাম এখন অগ্নিমূল্য। তার মধ্যে রান্নার গ্যাসের এই বাড়তে থাকা দাম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে অনেক বাড়িতেই।

তবে দেশবাসীকে এই সমস্যা থেকে মুক্তি দিতে কেন্দ্রীয় সরকারের তরফে শুরু করা হয়েছিল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এই বিশেষ প্রকল্পের মাধ্যমে দেশের অনগ্রসর মহিলারা বিনামূল্যে পেয়ে থাকেন এলপিজি গ্যাসের কানেকশন। দেশ জুড়ে বহু মহিলা এই সরকারি প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন। দেশের প্রতিটি ঘরে ঘরে যাতে জ্বালানি পৌঁছে যায় তা নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের প্রতি উপভোক্তাকে বছরে ভর্তুকি সহ ১২ টি এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়া হয়। এই প্রকল্পে সিলিন্ডার পিছু ২০০ টাকা করে ছাড় পেয়ে থাকেন উপভোক্তারা।

এতদিনে দেশের মোট ৯.৬ কোটি মহিলা এই প্রকল্পের আওতায় ছিলেন। তবে সরকারের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, আরো ৭৫ লক্ষ নতুন কানেকশন দেওয়া হবে এই প্রকল্পে। মোট উপভোক্তার সংখ্যা বেড়ে দাঁড়াবে ১০.৩৫ কোটি। কিন্তু এই প্রকল্পের সুবিধা কারা পাবেন? কীভাবেই বা করবেন আবেদন?

এই প্রকল্পে আবেদন করার জন্য মহিলা আবেদনকারীর বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর। আবেদনকারীর পরিবারের কারোর এলপিজি কানেকশন থাকা চলবে না। তফসিলি জাতি, উপজাতি, গরিব পরিবার, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতাভুক্ত পরিবার, অন্ত্যদয় অন্ন যোজনার আওতাভুক্ত মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি পিছিয়ে পড়া শ্রেণি, চা বাগানের বর্তমান এবং প্রাক্তন কর্মী, দ্বীপের বাসিন্দারা এই প্রকল্পে অগ্রাধিকার পাবেন।

Anirban Kundu

Recent Posts

৬০ দিনের ধামাকা প্ল্যান! Airtel দিচ্ছে প্রতিদিন ডেটা + কলিং + OTT সুবিধা

Airtel তার গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান অফার করছে, যা বারবার রিচার্জ করার…

April 7, 2026

BSNL গ্রাহকদের ধাক্কা! কমল সস্তা প্ল্যানের ভ্যালিডিটি—নতুন মেয়াদ কত জানুন

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) আবারও তাদের সস্তা প্রিপেইড প্ল্যানগুলিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে। চুপিসারে দুটি…

April 7, 2026

বৃষ্টিতে বাঁচল KKR? তবুও কামব্যাকের ইঙ্গিত দাদার—কী বললেন সৌরভ

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের ঝড় উঠেছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির…

April 7, 2026

ভোটার তালিকায় বড় ছাঁটাই! রাজ্যে বাদ পড়ল প্রায় ৯১ লক্ষ নাম—চাঞ্চল্য ছড়াল রিপোর্টে

পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে বড়সড় চমক দিল নির্বাচন কমিশন। Special Intensive Revision (SIR) প্রক্রিয়া সম্পন্ন হওয়ার…

April 7, 2026

বিকেল হলেই ঝড়ের দাপট! কলকাতা সহ ৭ জেলায় তুমুল বৃষ্টির সতর্কতা

দক্ষিণবঙ্গের আবহাওয়া এখন সম্পূর্ণ অস্থির। দিনের বেলায় রোদ ও অস্বস্তিকর গরম থাকলেও বিকেল নামলেই ঝড়-বৃষ্টির…

April 7, 2026

৩৩৯ টাকায় ফুল মাস রিচার্জ! Jio-র নতুন প্ল্যানে ডেটা এবং কলিং সবকিছু

ভারতের টেলিকম বাজারে বড় পরিবর্তন আনতে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল Jio। ৩৫০ টাকার কম…

April 6, 2026