ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

PM Awas Yojna: ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১.৩০ লক্ষ টাকা দিচ্ছে সরকার, আপনার টাকা এলো কিনা দেখুন এভাবে

দেশবাসীর কল্যাণে বেশ কিছু প্রকল্প রয়েছে কেন্দ্রীয় সরকারের। এর মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojna)। এখনও দেশের বহু মানুষই রয়েছেন দারিদ্র্য সীমার নীচে। অনেকেই এমন আছেন, যাদের মাথার উপরে ছাদ নেই এখনো। কেন্দ্রীয় সরকারের তরফে উদ্যোগ নিয়ে তাদের মাথার উপরে পাকা ছাদের বন্দোবস্ত করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে।

২০১৫ সালে এই প্রকল্পের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখনো পর্যন্ত এই প্রকল্পে কোটি কোটি দরিদ্র মানুষ উপকৃত হয়েছেন। মাথার উপরে একটি পাকা ছাদের স্বপ্ন পূরণ হয়েছে তাদের। এবার ফের দেশের ৭০ কোটি মানুষকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে। সেই সঙ্গে দেশের মানুষের সুবিধার কথা চিন্তা করে টাকার পরিমাণ আরো বাড়ানোর সিদ্ধান্তও নিয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই অনেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেয়ে গিয়েছিলেন। এবার বাকিরাও টাকা পেতে শুরু করেছেন।

এই প্রকল্পে সরকারের তরফে পাওয়া যাবে ১ লক্ষ ২০ হাজার টাকা। এর মধ্যে প্রথম কিস্তিতে দেওয়া হয় ৬০ হাজার টাকা। ওই টাকায় বাড়ি তৈরির যতটা কাজ হওয়া সম্ভব তা করার পর ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়ার পর দ্বিতীয় কিস্তির ৫০ হাজার টাকা পাওয়া যাবে। এই পর্যায়ের কাজ মিটলে ফের ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিলে শেষ কিস্তি অর্থাৎ ১০ হাজার টাকা দেওয়া হবে। পাশাপাশি বাড়ি মেরামতির জন্যও আরো ২০ হাজার টাকা অর্থাৎ মোট ১ লক্ষ ৪০ হাজার টাকা পাওয়া যায়।

এই প্রকল্পের টাকা পেতে আবেদনকারীকে দারিদ্রসীমার নীচে থাকতে হবে। পরিবারের কোনো সদস্য যেন সরকারি চাকরি না করে, পাকা বাড়িতে বাস করলে এই প্রকল্পে আবেদন করা যাবে না। অতীতে এই প্রকল্পের সুবিধা পাওয়া গেলে আর দ্বিতীয় বার আবেদন করা যাবে না। আবাস যোজনার সুবিধা পেতে প্রথমে নিজের এলাকার পঞ্চায়েত বা পৌরসভার অফিসে যোগাযোগ করতে হবে। সেখান থেকে পাওয়া আবেদনের ফর্মটি সঠিকভাবে ফিলাপ করে প্রয়োজনীয় নথি সহ জমা করতে হবে। স্টেটাস অনলাইনে দেখতে https://pmaymis.gov.in/ লিঙ্কে ক্লিক করে আবাস যোজনার ওয়েবসাইটে ঢুকতে হবে। এরপর Awaassoft অপশনে ক্লিক করে Report অপশনে ক্লিক করতে হবে। তারপর Beneficiary details for verification অপশনে ক্লিক করতে হবে। এরপর রাজ্য, জেলা, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম এবং কোন সালের তালিকা দেখবেন তা উল্লেখ করতে হবে। এরপর Submit অপশনে ক্লিক করলে চলে আসবে তালিকা। টাকা এসে থাকলে Transaction Completed মেসেজ দেখতে পাওয়া যাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026