নিউজ

Recharge Plan: মাত্র ১৭ টাকায় আনলিমিটেড ডেটা, বিনামূল্যে হরেক সুবিধা, লাভজনক রিচার্জ প্ল্যান আনল Vi

বর্তমানে ডিজিটালাইজেশন হয়ে গিয়েছে প্রায় সর্বত্র। ইন্টারনেট মানুষের দৈনন্দিন চাহিদার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। কর্মক্ষেত্র ছাড়াও দৈনন্দিনের বিভিন্ন কাজে প্রয়োজন পড়ে ডেটার। আর এই চাহিদাকে কাজে লাগিয়েই বিভিন্ন টেলিকম সংস্থা নিয়ে আসে বিভিন্ন মানের রিচার্জ প্ল্যান। তবে যদি কম দামে বেশি পরিমাণ ডেটা দরকার হয় তাহলে ভোডাফোন আইডিয়ার (Vi) এই প্ল্যানটি হবে একেবারে আদর্শ।

জিও, এয়ারটেল এর মতো জনপ্রিয় টেলিকম সংস্থাগুলিকে টেক্কা দিয়ে এবার কিছু ধামাকা প্ল্যান নিয়ে আসল ভোডাফোন আইডিয়া। এই প্ল্যানে একাধারে যেমন পাওয়া যাবে প্রচুর পরিমাণে ডেটা, তাও আবার সাধ্যমতো দামে। দৈনিক মাত্র ১৭ টাকা খরচ করলেই আনলিমিটেড কলিং পরিষেবা এবং অফুরন্ত ডেটা। এই রিচার্জ প্ল্যান টির দাম ৪৭৫ টাকা। ২৮ দিনের মেয়াদে দেশ জুড়ে যেকোনো নেটওয়ার্কেই আনলিমিটেড কলিং এর সুবিধা থাকছে এই প্ল্যানে। রাত ১২ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত পাওয়া যাবে বিনামূল্যে আনলিমিটেড ডেটা। এছাড়াও সোমবার থেকে শুক্রবার পর্যন্ত যে ডেটা বেঁচে যাবে তা পাওয়া যাবে শনিবার এবং রবিবার। সঙ্গে প্রতি মাসে ২ জিবি ডেটা অতিরিক্ত পাওয়া যাবে, তাও আবার বিনামূল্যে।

ভোডাফোন আইডিয়ার ৪০৯ টাকার প্ল্যানটিও গ্রাহকদের জন্য দুর্দান্ত লাভজনক। এতে পাওয়া যাবে দৈনিক ৩.৫ জিবি ডেটা। সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০ টি এসএমএস এর সুবিধা তো পাওয়া যাবেই, এছাড়াও রাত ১২ টা থেকে ৬ টা পর্যন্ত আনলিমিটেড ডেটা এবং উইকেন্ড ডেটা রোলওভারের সুবিধাও পাওয়া যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটিও ২৮ দিন।

৪৯৯ টাকার প্ল্যান নিলে ২৮ দিনের ভ্যালিডিটিতে দৈনিক পাওয়া যাবে ৩ জিবি ডেটা। সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০ টি এসএমএস এর সুবিধা ছাড়াও এই প্ল্যানটিতে ৩ মাস ডিজনি+হটস্টার এর সাবস্ক্রিপশনও পাওয়া যাবে বিনামূল্যে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026