ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Post Office Scheme: সরকার সুদের হার বাড়াচ্ছে এই স্কিমে, মাসে ৬০০০ টাকা জমিয়ে পাবেন ৪ লক্ষ টাকা

পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে (Post Office Scheme) বিনিয়োগ করে থাকেন বহু মানুষ। স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী নানান স্কিম রয়েছে পোস্ট অফিসে যেগুলিতে বিনিয়োগ করে পাওয়া যায় বড় অঙ্কের রিটার্ন। ঝুঁকি হীন হওয়ায় পোস্ট অফিসে অনেকেই বিনিয়োগ করে থাকেন। এমনই একটি স্কিম হল পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম (Recurring Deposit Scheme)। যারা কর্মরত বা নিজস্ব ব্যবসা রয়েছে তাদের জন্য এই রেকারিং ডিপোজিট স্কিমটি খুবই লাভজনক।

রেকারিং ডিপোজিট স্কিমে যেকোনো ব্যক্তিই অর্থ বিনিয়োগ করতে পারেন। প্রতি মাসে মাসে এই স্কিমে অর্থ বিনিয়োগ করতে হয়। রেকারিং ডিপোজিটে আগের থেকে বেশি সুদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া সরকার। এই স্কিমে অর্থ বিনিয়োগ করলে ভবিষ্যতে মেলে ঋণের সুবিধাও। এই স্কিমে বিনিয়োগ করা অর্থের ৫০ শতাংশ পর্যন্ত তুলতে পারবেন গ্রাহকরা।

পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমটিতে রয়েছে আরো একাধিক সুবিধা। এই স্কিমে বিনিয়োগ করলে ম্যাচুরিটির আগেই চাইলে বন্ধ করা যাবে অ্যাকাউন্ট। অর্থাৎ কেউ যদি ভবিষ্যতে আর এই স্কিমে টাকা জমা না করতে চায় তাহলে তিনি চাইলে অ্যাকাউন্ট বন্ধও করে দিতে পারবেন। উল্লেখ্য এই স্কিমের মেয়াদ পূর্তির সময়কাল ৫ বছর। কিন্তু সময়ের আগেই অ্যাকাউন্ট বন্ধ করার ক্ষেত্রে অ্যাকাউন্ট খোলার ৩ বছরের বিনিয়োগের পর বন্ধ করতে পারবেন অ্যাকাউন্ট।

মাত্র ১০০ টাকা বিনিয়োগ করেই এই স্কিমে অ্যাকাউন্ট খোলা যায়। রেকারিং ডিপোজিট স্কিমে চক্রবৃদ্ধি হারে সুদ দেওয়া হয়ে থাকে। বিনিয়োগকারী যতগুলি অ্যাকাউন্ট খুলতে চান তিনি খুলতে পারবেন। কেউ যদি দিনে ৩০০ টাকা সঞ্চয় করে মাসে মাসে ৬০০০ টাকা করে এই স্কিমে বিনিয়োগ করেন তবে ৫ বছরে জমা হবে ৩ লক্ষ ৬০ হাজার টাকা। ৬.৭০ শতাংশ হারে ৬৮,১৯৭ টাকা সুদ পাওয়া যাবে। অর্থাৎ মেয়াদপূর্তিতে মোট পাওয়া যাবে ৪,২৮,১৯৭ টাকা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026