নিউজ

Kolkata Metro: ভোটের দিনে রাস্তায় বেরিয়ে ভোগান্তি? মেট্রো চলাচলে প্রভাব পড়ব? জেনে নিন

শনিবার, ১ লা জুন সপ্তম দফা তথা শেষ দফার লোকসভা নির্বাচন (Election)। শনিবার কলকাতা সহ বাংলার মোট ৯ টি কেন্দ্রে রয়েছে ভোটগ্রহণ পর্ব। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই ঝড়বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ আশেপাশের বেশ কিছু অঞ্চলে। শুক্রবার সকালেও বৃষ্টির জেরে রাস্তায় বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে মানুষকে। বৃষ্টির জন্য অ্যাপ ক্যাবগুলি চাইছে মাত্রাতিরিক্ত ভাড়া। শনি রবিবারও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তার মধ্যে শুক্রবার থেকেই রাস্তাঘাটে কমেছে বাস। শনিবার ভোটের দিন মেট্রো চলাচলে কী প্রভাব পড়বে?

সপ্তাহান্তে ভোট হলেও অনেকেরই কর্মক্ষেত্রে যাওয়ার তাড়া থাকে। এমতাবস্থায় রাস্তায় যান চলাচল ব্যাহত হলে পড়তে হয় সমস্যার মুখে। তবে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে সাধারণ মানুষকে আশ্বস্ত করা হয়েছে। জানানো হয়েছে, শনিবার সকাল থেকেই স্বাভাবিক থাকবে মেট্রো রেল পরিষেবা। ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত পর্যন্ত লাইনে প্রথম মেট্রো চলবে সকাল ৬ টা ৫০ এ। দমদম থেকে পরিষেবা শুরু হবে সকাল ৭ টা থেকে।

রাত ৯ টা ৪০ মিনিটে কবি সুভাষ থেকে দমদম যাওয়ার শেষ মেট্রোটি ছাড়বে। রাত ৯ টা ৩০ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রোটি ছাড়বে। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে রাত ৯ টা ২৮ মিনিটে কবি সুভাষের উদ্দেশে রওনা দেবে শেষ মেট্রোটি। ১১৭ টি আপ এবং ডাউন মেট্রো চলবে যথাক্রমে। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ লাইনে মোট ৫৩ টি আপ এবং ডাউন মেট্রো চলবে। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল শুরু হবে সকাল ৬ টা ৫৫ মিনিটে। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের দিকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯ টা ৩৫ মিনিটে এবং সেক্টর ফাইভ থেকে শিয়ালদহের দিকে শেষ মেট্রোটি ছাড়বে রাত ৯ টা ৪০ মিনিটে।

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো চলাচল শুরু হবে সকাল ৭ টায়। এই রুটের শেষ মেট্রোটি ছাড়বে রাত ৯ টা ৪৫ মিনিটে। শনিবার কমলা লাইন এবং পার্পল লাইনে মেট্রো চলাচল বন্ধ থাকে। ভোটের দিনেও এক্ষেত্রে কোনো পরিবর্তন হচ্ছে না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026