নিউজ

Traffic Rules: অপ্রাপ্তবয়স্করা গাড়ি চালালে জেলে যাবেন বাবা-মা, জানুন ভারত সরকারের নতুন ট্রাফিক নিয়ম

বর্তমানে আমাদের দেশের সড়ক দুর্ঘটনা একটা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এই সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হলো ট্রাফিক নিয়ম না মানা। এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আমাদের দেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় দেড় লক্ষের বেশি মানুষ মারা যান। এসব দুর্ঘটনা কমাতে আমাদের সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে। তবে এবারে আমাদের দেশে ১৮ বছরের কম বয়সী শিশুদের জন্য একটি আলাদা আইন নিয়ে এসেছে সরকার। ১৮ বছরের বেশি বয়সীদের জন্য সমস্ত ধরনের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়। কিন্তু ১৮ বছরের কম বয়সী শিশুদের জন্য এখনো পর্যন্ত কোনরকম গাড়ি চালানোর অনুমতি নেই। যদি তারা কোনভাবে ধরা পড়ে যান তাহলে ট্রাফিক পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে পারেন। শুধু শিশুদের জন্য নয় তাদের অভিভাবকদের জন্য একটা বড় নিয়ম জারি করেছে ভারত সরকার। অভিভাবকরাও কিন্তু এ কারণে জেলে যেতে পারেন।

ট্রাফিক নিয়ম অনুযায়ী, যদি ১৮ বছরের কম বয়সী কেউ হন তাহলে তার স্কুটার বা বাইক বা গাড়ি চালানোর কোনরকম অনুমতি নেই। যদি কোন নাবালক গাড়ি চালাতে গিয়ে ধরা পড়ে যান তাহলে তার অভিভাবক বা বাবা-মায়ের বিরুদ্ধে আইনে ব্যবস্থা নেওয়া হতে পারে। এই ধরনের নিয়ম লঙ্ঘনের জন্য ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা এবং তিন বছরের জেলের বিধান রয়েছে। অপ্রাপ্তবয়স্ক ছেলের বয়স ১৮ বছর পর্যন্ত না হলে কিন্তু তার লাইসেন্স করানো সম্ভব নয়।

এবার প্রশ্নটা হল কেন এই প্রয়োজন? সড়ক দুর্ঘটনা যাতে নিয়ন্ত্রণ করা যায় তার জন্য এরকম একটি নিয়ম জারি করেছে সরকার। আজকের দিনের শিশুরা অল্প বয়সেই রাস্তায় গাড়ি চালানো শুরু করে দেয়। এর কারণে সড়ক দুর্ঘটনার সম্ভাবনা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পায়। এ কারণে সরকার বেশ কিছু ট্রাফিক নিয়ম তৈরি করেছে এবং সেগুলি কঠোরভাবে অনুসরণ করার জন্য সচেতনতা জারি করছে সকলের মধ্যে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026