খেলা

PCB: ৫ মাস ধরে বেতন পাচ্ছেন না বাবর আজমরা, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বড় তথ্য ফাঁস

২০২৩ একদিনের বিশ্বকাপে এখনও পর্যন্ত ৩০টি ম্যাচ মাঠে গড়িয়েছে। অর্থাৎ, অর্ধেকের বেশি ম্যাচ খেলে ফেলেছে প্রত্যেকটি দল। এমন পরিস্থিতিতে চলতে বিশ্বকাপের সেমিফাইনালের চিত্রটা স্পষ্ট হতে শুরু করেছে। চলতি বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে ভারত। আর সেমিফাইনালে পৌঁছানোর ম্যারাথন দৌড়ে বেশ খানিকটা এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান। তবে চলতি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোর যোগ্যতা অর্জন করার লড়াইয়ে এখনও টিকে রয়েছে টিম পাকিস্তান।

বিশ্বকাপ শুরু হওয়ার পূর্বে পাকিস্তান টিমকে প্রবল দাবিদার হিসেবে মেনে নিয়েছিলেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞরাই। তবে সে সমীকরণ এখন সম্পূর্ণ ধোঁয়াশা। বাবর আজমের নেতৃত্বে এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলে ফেলেছে পাকিস্তান। তবে মাত্র ২টিতে জয়ের পাশাপাশি ৪টি ম্যাচে পরাজয় দেখতে হয়েছে শক্তিশালী এই দলটির। ইতিমধ্যে আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, ভারত এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজিত হয়েছে দলটি।

আজ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছে বাবর আজমরা। যদি আজকের ম্যাচের ফলাফল বাবর আজমদের বিরুদ্ধে যায়, সে ক্ষেত্রে চলতি বিশ্বকাপে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল থেকে ছিটকে যাবেন পাকিস্তান। তবে বাংলাদেশের বিপক্ষে জয় নিশ্চিত করলেও সেমিফাইনালে পৌঁছানোর লড়াইটা সহজ হবে না পাক বাহিনীর জন্য। কারণ গ্রুপ পর্যায়ের শেষ দুটি ম্যাচে শক্তিশালী নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে হবে বাবর আজমদের।

বিশ্বকাপের লড়াইয়ে বাবর আজমদের যখন শোচনীয় অবস্থা, ঠিক তখনই বড় তথ্য প্রকাশ্যে আসলো পাকিস্তান ক্রিকেট বোর্ডের। গোপন সূত্রে প্রকাশিত খবর অনুসারে জানা গেছে, বিগত ৫ মাস ধরে বেতন পাচ্ছেন না পাকিস্তানি ক্রিকেটাররা। আরও জানা গেছে, পাকিস্তানি অধিনায়ক বাবর আজমের ফোন রিসিভ করছেন না বোর্ড প্রেসিডেন্ট। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই টিম পাকিস্তানের পারফরমেন্স তলানিতে ঠেকেছে। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, চলতি বিশ্বকাপে সবচেয়ে কম আক্রমণাত্মক ব্যাটিং করেছে পাকিস্তান। যা তাদের পরাজয়ের প্রধান কারণ।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026