শুক্রবার ভারতীয় বায়ুসেনার প্রাক্তন প্রধান বিএস ধানোয়া অভিযোগ করেন, ২৬/১১-এর মুম্বাই হামলার পর তৎকালীন মনমোহন সরকার বায়ুসেনার দেওয়া পাকিস্তানকে প্রত্যাঘাতের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল। তিনি আরও যোগ করেন, বিদেশের মাটিতে আক্রমণ করা রাজনৈতিক সিদ্ধান্ত এবং কংগ্রেস সরকার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তানকে আক্রমণ করবে না।
মুম্বাইয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান তিনি। তিনি বলেন, ‘পাকিস্তানের কোথায় কোথায় জঙ্গি ঘাঁটি রয়েছে তা বায়ুসেনা জানে এবং সেই সব ধ্বংস করতেও প্রস্তুত তারা। কিন্তু এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত যে, আমরা ওদের আক্রমণ করবো কি না।’
আরও পড়ুন : ‘পাকিস্তানে চলে যাও’ বিক্ষোভকারীদের বললেন যোগীর পুলিশ
এমনকি ২০০১ সালের সংসদ ভবন আক্রমণের পরও বায়ুসেনা আকাশপথে পাকিস্তানের উপর কড়া আঘাত হানতে চেয়েছিল। কিন্তু পাকিস্তান সেই সময় খুব ভালো ভাবে এটা প্রতিষ্ঠিত করতে পেরেছিল যে ভারত তাদের উপর আক্রমণ করার হুমকি দিচ্ছে। জানিয়েছেন ধানোয়া।
কাশ্মীরে নিয়মিত আগুন জ্বালানোর ঘটনায় পাকিস্তান সরাসরি যুক্ত। অথচ ভারত কাশ্মীরে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করছে বলে প্রোপাগান্ডা তৈরী করেছে ইসলামাবাদ। সেই প্রোপাগান্ডার উপর ভর করেই যুদ্ধ চালিয়ে গিয়েছে পাকিস্তান। তবে ভারতের নিজেদের বাহিনীর উপর ভরসা ছিল। জল, স্থল ও আকাশপথে লড়াই চালিয়ে গিয়েছে ভারতীয় সেনা। জানিয়েছেন প্রাক্তন বায়ুসেনা প্রধান।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…