টেক বার্তা

আকর্ষনীয় অফারের সাথে রিলায়েন্স জিওর সেরা পাঁচটি প্ল্যান ঘোষণা, দেখে নিন

রিলায়েন্স জিও সম্প্রতি গ্রাহকদের জন্য লঞ্চ করেছে তাদের নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার অফার। ২৪ ডিসেম্বর থেকে মাই জিও ও জিও ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে এই অফারটি। কিন্তু এটা ছাড়াও জিওর অনেক গুলি ভালো প্রিপেড অফার আছে যেগুলো সম্বন্ধে অনেকেই জানেন না। এরকমই জিওর কিছু সেরা প্রিপেড অফারের সম্বন্ধে জেনে নিন। প্রিপেড গ্রাহকদের জন্য জিওর সেরা প্ল্যান গুলি দেখুন:

২০২০ টাকা: সম্প্রতি ২০২০ টাকার হ্যাপি নিউ ইয়ার প্ল্যানটি চালু করেছে জিও। এই প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি করে মোট ৫৪৭.৫ জিবি ডেটা পাবে গ্রাহকরা যার বৈধতা ৩৬৫ দিন। এছাড়া জিওও টু জিও আনলিমিটেড কলিং এর সাথে প্রতিদিন ১০০ এসএমএস এবং জিও থেকে অন্য নেটওয়ার্কে ১২০০০ মিনিট ফ্রি কলিং এর সুবিধা দেবে কোম্পানি। এর সাথে জিওর সমস্ত অ্যাপ্লিকেশনগুলির ফ্রি সাবস্ক্রিপশনও দেওয়া হবে।

আরও পড়ুন : জিওর পর এবার বিএসএনএল নিয়ে এলো ‘হ্যাপি নিউ ইয়ার’ প্ল্যান

98 টাকা: সাশ্রয়ী মূল্যের এই প্ল্যানটি ২৮ দিনের জন্য। ৯৮ টাকার প্ল্যানটিতে ২ জিবি ডেটা সহ জিও টু জিও আনলিমিটেড কলিং এর সুবিধা, ৩০০ টি এসএমএস দেবে কোম্পানি। জিও অ্যাপ্লিকেশনগুলির ফ্রি সাবস্ক্রিপশনও অন্তর্ভুক্ত আছে প্ল্যানটিতে।

329 টাকা: ৩২৯ টাকার প্ল্যানটিতে ৮৪ দিনের জন্য মোট ৬ জিবি ডেটা দেওয়া হবে। এছাড়া জিও টু জিও আনলিমিটেড কলিং এর সুবিধা, ১০০০ এসএমএস, জিও থেকে অন্যান্য নেটওয়ার্কে ৩০০০ মিনিটের ভয়েস কল এর সুবিধা দেবে কোম্পানি। এছাড়া সমস্ত জিও অ্যাপ্লিকেশনগুলির একটি ফ্রি সাবস্ক্রিপশনও অন্তর্ভুক্ত আছে প্ল্যানটিতে।

349 টাকা: যারা একটু বেশি ইন্টারনেট ব্যবহার করেন, এই প্রিপেড প্ল্যানটি তাদের জন্য। এই প্রিপেড প্ল্যানে ২৮ দিনের জন্য প্রতিদিন ৩ জিবি করে ডেটা, জিও টু জিও আনলিমিটেড কলিং এর সুবিধা, দিনে ১০০ টি এসএমএস এবং ৩০০০ মিনিট জিও থেকে অন্য নেটওয়ার্কে কলিং এর সুবিধা দেওয়া হবে। এছাড়া সমস্ত জিও অ্যাপ্লিকেশনগুলির সাবস্ক্রিপশনও ফ্রিতে দেবে কোম্পানি।

১২৯৯ টাকা: ১২৯৯ টাকার বার্ষিক এই প্রিপেড প্ল্যানে ২৪ জিবি ডেটা, জিও টু জিও আনলিমিটেড কলিং এর সুবিধা, ৩৬০০ এসএমএস এবং ১২০০০ মিনিট জিও থেকে অন্য নেটওয়ার্কে কলিং এর সুবিধা দেওয়া হবে। এছাড়া সমস্ত জিও অ্যাপের ফ্রিতে সাবস্ক্রিপশনও দেবে কোম্পানি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026