দেশ

Duare Vaccine: চালু হচ্ছে ‘দুয়ারে ভ্যাকসিন’, টিকাকরণ নিয়ে নয়া নির্দেশিকা সরকারের

দেশজুড়ে করোনা ভাইরাস সঙ্কটে কাঁপছে গোটা দেশবাসী। এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে এই মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউতে নাজেহাল গোটা দেশবাসী। প্রায় প্রতিদিন সংক্রমণের হার তার ঊর্ধ্বমুখী গতি দেখিয়েছে। ২ মাস ধরে প্রতিদিন দেশজুড়ে ২ লাখের বেশি দৈনিক সংক্রমণ হয়েছে। এই পরিস্থিতিতে ভারতবাসীর কাছে একমাত্র করোনার বিরুদ্ধে লড়াইয়ের অস্ত্র হল টিকাকরন প্রক্রিয়া। গোটা দেশজুড়ে চলছে তৃতীয় পর্যায়ের টিকাকরণ। কিন্তু বারংবার টিকাকরন প্রক্রিয়ার ব্যবস্থা নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আঙুল তুলছে বিরোধীরা। তাদের দাবি যে কেন্দ্রের সুনির্দিষ্ট কোন নীতি না থাকায় ভারতে টিকাকরণ অত্যন্ত ধীরগতিতে হচ্ছে।

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আজ টিকাকরণ প্রক্রিয়ায় এক নতুন পদ্ধতির ঘোষণা করেছেন। কেন্দ্র স্বাস্থ্যমন্ত্রক গোটা দেশজুড়ে দুয়ারে ভ্যাকসিন প্রকল্প শুরু করবে। আসলে বয়স্ক বা প্রতিবন্ধী মানুষদের ভ্যাকসিন নেওয়ার জন্য দূরে দূরে ভ্যাকসিন কেন্দ্রে যাওয়া খুব অসুবিধা ছিল বলে মনে করা হচ্ছিল। তাই এবার কেন্দ্র সরকার জানিয়েছে যে সরকার মানুষের দুয়ারে পৌঁছে যাবে ভ্যাকসিন দেওয়ার জন্য। আর সেটাই হবে দুয়ারে ভ্যাকসিন। এই প্রকল্পের মাধ্যমে ৬০ বছরের ঊর্ধ্বের বা বিশেষভাবে সক্ষম মানুষদের ভ্যাকসিনেশন করা হবে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষে জানানো হয়েছে যে কোন অঞ্চলে ৬০ বছরের ঊর্ধ্বের বা বিশেষভাবে সক্ষম ১০ জনের বেশী মানুষ থাকে তাহলে সেই অঞ্চলের নিকটবর্তী কমিউনিটি হল বা সরকারি জায়গায় ক্যাম্প খোলা হবে। সেখানেই টিকাকরণ হবে এলাকার ৬০ বছরের ঊর্ধ্বের এবং বিশেষভাবে সক্ষমদের। এই প্রকল্প চালু হলে সাধারণ মানুষের অনেকটাই হয়রানি কমবে বলে মনে করছে সরকার। প্রসঙ্গত উল্লেখ্য, গত ২ দিনে গোটা দেশজুড়ে উল্লেখযোগ্যভাবে ২ লাখের কম দৈনিক সংক্রমণ হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026