বিনোদন

Video: জুন আন্টির কপালে শেষ পর্যন্ত জুটলো জুতো পেটা, ভাইরাল ভিডিও

শ্রীময়ী ধারাবাহিকে প্রায় দুমাস দেখা ছিল না দুষ্টু জুনের। তবে ফের আধ ঘাট বেঁধে শ্রীময়ীর জীবনে প্রবেশ ঘটলো ফের জুন। তবে শ্রীময়ী হাসিমুখে আনন্দলোকে জুনকে ফিরিয়ে আনলেও দর্শক তা করেননি। বরং জুনকে দর্শকের থেকে পেতে হল জুতোপেটা। হ্যাঁ এটি পুরো সত্যি ঘটনা। জুন ওরফে অভিনেত্রী ঊষসী চক্রবর্তী সরাসরি জুতো না পেলেও টিভির স্ক্রিনের পর্দাতে জুতোর বাড়ি পেলেন এক মহিলার থেকে।

এই ঘটনাটির ভিডিও প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়াতে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। শ্রীময়ী ধারাবাহিকের জুন আন্টির গা জ্বালানো কিছু কার্যকলাপ দেখে এক সময় উত্তেজিত হয়ে কখও রিমোট কনট্রোল দিয়ে টিভির স্ক্রিনে মারলেন তো কখনও মেঝেতে পড়ে থাকা হাওয়াই চটি তুলে টিভির স্ক্রিনেই জুন আন্টি এবং তাঁর প্রাক্তন স্বামী অনিন্দ্য-কে পেটাচ্ছেন এক ভদ্রমহিলা। এত মন দিয়ে তিনি ধারাবাহিক দেখছিলেন যে তিনিই শ্রীময়ীর কষ্ট আর নিজের চোখে দেখতে পাচ্ছিলেননা।

জুন আন্টির নেগেটিভ চরিত্রের অভিনয়ে তিনি খানিকটা ভেসেই গিয়েই এই কাজ করে বসেন। আর এই ঘটনাই নিজের মোবাইল ফোনে ক্যামেরাবন্দি করেছেন তাঁর ছেলে। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি শেয়ার করে তিনি লিখেছেন ‘তেমন কিছু না। জুন আন্টির অভিনয় দেখে মা একটু উত্তেজিত হয়ে গিয়েছিল’। ঘটনাটি এতটাই মজার যে এই ভিডিও রেকর্ড করার সময় তাঁর নিজের ছেলেও হাসি চেপে রাখতে পারেননি। এই পোস্ট শেয়র হতেই হু হু করে নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়ে পড়ে।

পোস্টের কমেন্ট সেকশনে বহু মজার কমেন্টও করেছেন বহু নেট নাগরিক। কেউ বলছেন, ‘ এই কাকিমাকে সামলাও নইলে ঘরে নতুন টিভি আনতে হবে’। আবার কেউ লিখেছেন ‘মাসিমা, এই ভাবে মারলে তো টিভি ভেঙে যাবে তো’। আবার কেউ লিখলেন, একেই বলে জুন আন্টির জ্বলওয়া’। এই গোটা ঘটনা দেখে সকলেই হেসে লুটোপুটি খাচ্ছে। তাহলে কি এখানেই ঊষসী চক্রবর্তীর এই নেগেটিভ চরিত্রের স্বার্থকতা। এইভাবে মানুষ প্রতিক্রিয়া দেবেন তা তিনি স্বপ্নে ভেবেছিলেন কিনা তা সন্দেহ সকলের। তবে এতেই হয়তো জুন আন্টির সফলতা।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026