দেশ

কন্যার ভবিষ্যৎ এবার সুরক্ষিত, ২৫,০০০ টাকা দেবে সরকার, জেনে নিন কীভাবে আবেদন করবেন

বিগত কয়েক বছরে ভারতীয় জনগণের জন্য একাধিক কল্যাণমূলক পরিকল্পনা গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী কৃষননিধি যোজনা, স্বচ্ছ ভারত যোজনা, আয়ুষ্মান ভারত যোজনার মত একাধিক লাভজনক স্কিম চালু করেছে কেন্দ্রীয় সরকার। এছাড়া ভারতীয় তরুণীদের জন্য “বেটি বাঁচাও বেটি পড়াও” প্রকল্পের অধীনে “লাডলি বেহন” স্কিমের সূচনাও করেছে কেন্দ্রীয় সরকার। যে পরিকল্পনা গুলির মাধ্যমে বর্তমানে কোটি কোটি মানুষ সুবিধা গ্রহণ করছেন।

তবে আজ আমরা আপনাদের জন্য যে বিশেষ পরিকল্পনার কথা জানাতে চলেছি, সেটি কেন্দ্রীয় সরকার নয় বরং রাজ্য সরকারের তরফ থেকে গ্রহণ করা হয়েছে। উত্তর প্রদেশ সরকারের তরফ থেকে সুমমঙ্গলা যোজনার অধীনে রাজ্যের মহিলা এবং তরুণীদের উন্নতির পরিকল্পনা গ্রহণ করেছে যোগী সরকার। এই যোজনার অধীনে একজন তরুণী সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত অর্থ সাহায্য পাবে।

কন্যার বয়স এক বছর হলে ২,০০০ টাকা, কন্যা যখন প্রথম শ্রেণীতে যাবে তখন ৩,০০০ টাকা, কন্যা যখন 6ষ্ঠ শ্রেণীতে যাবে তখন ৩,০০০ টাকা, কন্যা যখন 9ম শ্রেণীতে যাবে তখন ৫,০০০ টাকা এবং কখন মেয়ে গ্রাজুয়েশনে যাবে তখন ৭,০০০ টাকা প্রদান করা হবে।

কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং কিভাবে আবেদন করবেন?

সুমঙ্গলা যোজনার সুবিধা পেতে হলে অবশ্যই উত্তরপ্রদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। একমাত্র তবেই এই বিশেষ পরিকল্পনায় আবেদন করতে পারবে মেয়েরা। পাশাপাশি, একটি পরিবার থেকে সর্বোচ্চ দুইজন এই স্কিমের সুবিধা পাবেন। এই বিশেষ পরিকল্পনার সুবিধা পেতে হলে, প্রথমে আবেদনকারীকে অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে। sky.up.gov.in ওয়েব সাইটে গিয়ে সিটিজেন সার্ভিসের নির্ধারিত পোর্টালে গিয়ে আবেদনকারীর নাম, মোবাইল নম্বর, জন্ম তারিখ এবং প্রয়োজনীয় নথি প্রদান করে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর ব্যাংকের মাধ্যমে নির্দিষ্ট সময় পর পর এই স্কিমের সুবিধা পাবেন উপভোগতারা।

Kriti Lekha Shome

Recent Posts

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026

বুধ থেকে বদলাবে হাওয়া, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা, স্বস্তির ইঙ্গিত আবহাওয়ায়

দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…

May 25, 2026

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026