মুরগি পালন দেশের গ্রামীণ এলাকায় আয়ের সেরা উৎস হিসেবে পরিণত হয়েছে এখনকার দিনে। একই সঙ্গে অনেক ইন্ডাস্ট্রিও মুরগি পালন করে ভালো আয় করছেন এখন। অন্যদিকে, এখনকার দিনে এই পোল্ট্রি বড় একটা ইন্ডাস্ট্রিও হয়ে উঠেছে। সরকারও এই ব্যবসায়ীদের পোল্ট্রি পালনে উৎসাহিত করছে। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলি এই ব্যবসা শুরু করার জন্য তাদের নিজ নিজ স্তরে কৃষকদের ভর্তুকি প্রদান করে থাকে। এ ছাড়া অনেক ব্যাংক পোল্ট্রি ফার্মিং ইউনিট চালু করতে ঋণও দিয়ে থাকে। এসবিআই পোল্ট্রি ফার্ম ব্যবসা করার জন্য ঋণ দেয়। এটি ৭৫ শতাংশ পর্যন্ত ঋণ প্রদান করে।
দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক SBI মুরগি পালন শুরু করতে মোট খরচের ৭৫ শতাংশ পর্যন্ত ঋণ দেয়। আপনাকে আপনার পক্ষ থেকে সর্বাধিক ২৫ শতাংশ ব্যয় করতে হবে। তবে এক্ষেত্রে বিশেষ বিষয়টি হল ঋণ নেওয়ার আগে আপনাকে আপনার ব্যবসার আইডিয়া নিয়ে ব্যাংকে জমা করতে হবে। এর পর আপনার ব্যবসার আইডিয়ার ভিত্তিতে ব্যাংক আপনাকে ঋণ দেবে।
কত বছরের জন্য পাবেন ঋণ?
পোল্ট্রি চাষের জন্য SBI থেকে সর্বাধিক ৯ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যেতে পারে। এই ঋণের সুদের হার শুরু হয় ১০.৭৫ শতাংশ থেকে। এই ঋণ দেওয়া হয় ৩ শতাংশ থেকে ৫ বছর মেয়াদে। ঋণ নিলে পুরো কিস্তি পরিশোধ করতে হবে ৩ বছর থেকে ৫ বছরের মধ্যেই।
কিভাবে আবেদন করবেন?
পোল্ট্রি চাষের জন্য ঋণ নিতে কৃষকদের তাদের নিকটস্থ SBI শাখায় যেতে হবে। তার সাথেই নিজেদের চাষের অথবা ব্যবসার আইডিয়া ভালোভাবে বোঝাতে হবে ব্যাংক কর্তাদের। সব ঠিক থাকলে এরপর ব্যাংক কর্মকর্তা তাদের ঋণের সব তথ্য দেবেন। মুরগি পালন শুরু করতে কত খরচ হবে তা উল্লেখ করতে হবে এই ব্যবসার চার্টে। যদি ব্যাঙ্ক আপনার দেওয়া আইডিয়া গ্রহণ করে, তাহলে লোনের পরিমাণ ব্যাঙ্ক আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…