চাপের মুখে পিছু হটল কেন্দ্রীয় সরকার। বুধবার রাত্রে কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল এবার থেকে সমস্ত স্বল্প সঞ্চয় এর ক্ষেত্রে সুদের হার কমে যেতে চলেছে। এই খবরটি সামনে আসার পর থেকেই মোদি সরকারের ঘোষণার বিরুদ্ধে একের পর এক সমালোচনা মূলক মন্তব্য আসতে শুরু হয় সারা দেশজুড়ে। চাপের মুখে পড়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তড়িঘড়ি এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেওয়ার কথা বলেন।
বৃহস্পতিবার সকাল নাগাদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করলেন, “ভুল করে ওই টুইট করে দেওয়া হয়েছিল। স্বল্প সঞ্চয় সুদের হার অপরিবর্তিত থাকছে। অর্থাৎ বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্প এতদিন পর্যন্ত যত পরিমাণ সুদ দেওয়া হতো ততটাই থাকছে আগামী সময় ও।”
বুধবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছিল, এবার থেকে সেভিংস ডিপোজিটের সুদের হার ৪ শতাংশ থেকে কমে ৩.৫ শতাংশ হয়ে যাবে। অন্যদিকে পিপিএফ তথা পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমের সুদের হার কমে হবে ৬.৪ শতাংশ। আরো বলা হয়েছিল এক বছরের মেয়াদে ডিপোজিটের সুদের হার ৫.৫ শতাংশ থেকে কমে গিয়ে ৪.৪ শতাংশ হয়ে যাবে। ৫ বছরের মেয়াদে রেকারিং ডিপোজিট এর উপর সুদের হার ৫.৮ শতাংশ থেকে কমে গিয়ে ৫.৩ শতাংশ হয়ে যাবে। প্রবীণ নাগরিকদের সঞ্চয় স্কিম এর সুদের হার আগের থেকে অনেকটা কমে যাবে। আগে যেখানে ৭.৪ শতাংশ ছিল তার থেকে কমে গিয়ে ৬.৫ শতাংশ কমে যাবে এই সুদের হার।
এছাড়াও ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এর সুদের হার কমানোর কথা বলা হয়েছে। যদিও এই বিজ্ঞপ্তি সামনে আসার পর থেকেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একেরপর এক মন্তব্য আসা শুরু হয়। বর্তমানে পাঁচটি রাজ্যে নির্বাচন চলছে। এই কারণেই এই বিজ্ঞপ্তি পুরোপুরি প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, এরকমটাই মত বিশেষজ্ঞ মহলের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…