বিনোদন

ক্যামেরার সামনে পোশাক পরিবর্তন করলেন বিদ্যা বালান, উত্তাল নেটদুনিয়া

বিদ্যা বালন (vidya valan), এমন এক অভিনেত্রী, তিনি যে ফিল্মে অভিনয় করেন, সেই ফিল্মে নায়কের প্রয়োজন হয় না। একসময় নিজের চেহারা নিয়ে অনেক বক্রোক্তি শোনা বিদ্যা নিজেকে শক্তিশালী অভিনেত্রী হিসাবে প্রমান করেছেন। নিজের কেরিয়ারের ‘কহানী’ লেখা বিদ্যা মানেই নারীশক্তির জয়গান। তাঁর ফিল্মে তাঁর কনটেন্ট নায়ক, তিনি নায়িকা। আসলে বিদ্যার ফিল্মে তাঁর দিকেই চোখ আটকে থাকে। তিনি একইসঙ্গে দায়িত্বশীল মা ‘সুলু’ ও পুরুষের মাথা ঘুরিয়ে দেওয়া ‘সিল্ক’। নাসিরুদ্দিন শাহ (Nasiruddin shah)-এর মতো সিনিয়র অভিনেতার সঙ্গেও অবলীলায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন বিদ্যা।

ব্যক্তিগত জীবনেও বিদ্যা কিন্তু যথেষ্ট সফল। 2011 সালে ইউটিভি-র সিইও সিদ্ধার্থ রায় কাপুর (sidhdharth Roy kapor)-কে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেন বিদ্যা। বিদ্যার বিয়ের শাড়ি ডিজাইন করেছিলেন তাঁর ফ্যাশন ডিজাইনার বন্ধু সব‍্যসাচী (sabyasachi)।

সিদ্ধার্থ রায় কাপুরের তৃতীয় স্ত্রী বিদ্যা। সফল নায়িকা বিদ্যা বালন যখন সিদ্ধার্থ রায় কাপুরকে বিয়ে করার সিদ্ধান্ত নেন, তখন অনেকেই অবাক হয়েছিলেন। কারণ এর আগে সিদ্ধার্থের দুই বার বিবাহ বিচ্ছেদ হয়েছে। কিন্তু বিদ্যা বলেছিলেন, বিয়ে সম্পর্কে সিদ্ধার্থের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। বিদ্যার এই হাস্যকর তত্ত্বের পিছনে লুকিয়ে ছিল আসল তত্ত্ব। সিদ্ধার্থ ইউটিভির সিইও ও সফল প্রযোজক সিদ্ধার্থকে বিয়ে করে নিজের কেরিয়ারের মাটি শক্ত করতে চেয়েছিলেন বিদ্যা। বিদ্যা ও সিদ্ধার্থের দাম্পত্য এই মুহূর্তে যথেষ্ট সফল।

দাম্পত্যের সফলতা প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিদ্যা জানিয়েছেন, বিয়েকে সুদৃঢ় করে তুলতে যা যা করণীয়, সেগুলি করতে পেরে তিনি যথেষ্ট আনন্দিত। সিদ্ধার্থের সঙ্গে বিদ্যার আট বছরের সফল দাম্পত্যের কারণ হল তাঁরা দুজনে দুজনকে কখনও ‘টেকেন ফর গ্রান্টেড’ নেননি। এই কারণে তাঁদের সম্পর্কে বজায় রয়েছে সুখ-শান্তি।

সম্প্রতি বিদ্যার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, চুটকি বাজিয়ে পোশাক বদলে ফেলছেন বিদ্যা। ভারতীয় পোশাক বদলে এক লহমায় বিদ্যার অঙ্গে উঠছে পাশ্চাত্য পোশাক। তবে পুরোটাই ঘটছে এডিটর কারসাজিতে। ভিডিওটি শেয়ার করে বিদ্যা লিখেছেন, সবাই অধিকাংশ সময় তাঁর ভারতীয় পোশাক নিয়ে কটাক্ষ করেন। এই ভিডিও তার উত্তর। বিদ্যাকে অধিকাংশ সময়েই শাড়ি পরে দেখা যায়। কিন্তু ‘দি ডার্টি পিকচার’ ফিল্মে বিদ্যা সমস্ত ধরনের পোশাক পরেছেন। এই ফিল্মে তাঁকে যথেষ্ট খোলামেলা পোশাকেও দেখা গেছে। বিদ্যার এই ভিডিওটি আরও একবার সিল্কের ‘বাগাবত’-কে মনে করিয়ে দিল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026