নিউজ

উত্তরবঙ্গ সফরে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকর, থাকবেন গোটা নভেম্বর মাস

এবার গোটা একমাসের জন্য উত্তরবঙ্গ সফরে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি সকাল ৬ টা নাগাদ শিয়ালদহ স্টেশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে চড়ে উত্তরবঙ্গে রওনা দিয়েছেন। গোটা নভেম্বর মাস তিনি উত্তরবঙ্গে থাকবেন ও প্রশাসনিক কাজকর্ম নিয়ন্ত্রণ করবেন উত্তরবঙ্গ থেকেই বলে রাজভবন সূত্রের খবর। উত্তরবঙ্গে থাকাকালীন তিনি বিভিন্ন রাজনৈতিক নেতা মন্ত্রীদের সাথে বৈঠক করবেন বলেও জানিয়েছেন তিনি। এই একমাসের উত্তরবঙ্গ সফর তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন রাজ্যপাল।

কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ওঠার আগে ধনকর জানান, তিনি বর্তমানে উত্তরবঙ্গ সম্বন্ধে বেশ ওয়াকিবহাল। তিনি সেখানকার মানুষ ও সংস্কৃতির সম্বন্ধে বিস্তর পড়াশোনা করেছেন। এরপর তিনি সেখানে গিয়ে সমাজের সমস্ত স্তরের মানুষের সাথে মেলামেশা করে তাদের সমস্যা জানতে চান। তারপর নিজের সাংবিধানিক ক্ষমতার আওতায় থেকে সাধারণ মানুষের সমস্যা সমাধান করাই তার উত্তরবঙ্গ সফরের মূল উদ্দেশ্য। এছাড়াও তিনি উত্তরবঙ্গে কি করে আরো পর্যটন শিল্পে উন্নতি ঘটবে, তা নিয়েও আলোচনা করবেন বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠক করেন রাজ্যপাল। সেইখানেই তিনি রাজ্যের অরাজকতা নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করেন। আসন্ন ২০২১ সালের বাংলা বিধানসভা নির্বাচন কি করে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে তা নিয়ে তিনি যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেন। এছাড়াও, রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতনের ঘটনা নিয়ে তিনি বেশ চিন্তিত বলে জানিয়েছেন।

সেই সাথে রাজ্যের অপরাধ পরিসংখ্যানের প্রসঙ্গ টেনে তিনি সরাসরি আক্রমণ করেছেন রাজ্য সরকারকে। রাজ্যের পুলিশ প্রশাসনের ব্যর্থতা চোখে আঙ্গুল দিয়ে দেখাতে তিনি টুইট করেছেন, ২০২০ সালের শুধুমাত্র আগস্ট মাসে ২২৩ টি ধর্ষণ ও ৬৩৯ টি অপহরণের ঘটনা ঘটেছে রাজ্যে। এরকম চলতে থাকলে রাজ্যের মানুষও এবার পুলিশের ওপর থেকে আস্থা হারাবে বলে তার দাবি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026