বিনোদন

মা হওয়ার আগের ছবি শেয়ার করলেন অভিনেত্রী পুজা ব্যানার্জি

সম্প্রতি মা হওয়ার আগের রাতের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী পূজা ব্যানার্জি। ছবিগুলি শেয়ার হতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। ছবিগুলিতে পূজার মাতৃত্বকালীন সৌন্দর্যের প্রশংসা করেছেন অভিনেতা গৌরব গেরা, অভিনেত্রী মোনালিসার মত টেলি টাউনের বেশ কয়েকজন সেলেব। পূজার পরনে ছিল পেস্তা রঙের জামদানি যার স্বচ্ছতা জানান দিচ্ছিল পূজার বেবি বাম্পের। পূজা ইন্সটাগ্রামে লিখেছেন, সন্তানের জন্মের আগের রাত কার্যতঃ পূজা ও কুণাল জেগেই কাটিয়েছিলেন। তাঁদের মধ্যে কিছুটা ভয়, কিছুটা অস্থিরতা কাজ করছিল।

কিছুদিন আগেই অভিনেত্রী পূজা ব্যানার্জি একটি পুত্রসন্তানের জন্ম দেন। পূজার সন্তানের জন্মের সময় থেকেই তার শ্বাসনালিতে সমস্যা ছিল। ফলে তাকে পূজার থেকে আলাদা করে বিশেষ রুমে রাখা হয়। শিশুটিকে বিশেষ চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। এইসময় পূজা ভেঙে পড়েছিলেন। কিন্তু কয়েকদিন পরে শিশুটি সুস্থ হলে তাকে পূজা ও কুণালের হাতে তুলে দেওয়া হয়। পূজা ও কুণাল তাঁদের সন্তানের ছবি ইন্সটাগ্রামে শেয়ার করলেও সন্তানের মুখের স্হানে তাঁরা একটি ইমোজি বসিয়ে দিয়েছিলেন। পারিবারিক কিছু অনুষ্ঠান হবার পর তাঁরা সোশ্যাল মিডিয়ায় তাঁদের পুত্রসন্তানের সম্পূর্ণ ছবি শেয়ার করবেন বলে জানিয়েছেন।

বেশ কয়েক বছর ধরে সম্পর্কে ছিলেন পূজা ও কুণাল। 2019 সালে পরিবারের উপস্থিতিতে রেজিস্ট্রি ম্যারেজ করেন তাঁরা। চলতি বছরে আনুষ্ঠানিক ভাবে বিয়ে হবার কথা ছিল তাঁদের। কিন্তু করোনা অতিমারীর কারণে পূজা ও কুণাল তাঁদের বিয়ের জন্য সঞ্চিত অর্থ দান করেন করোনা তহবিলে। তাঁদের এই উদ্যোগ নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে। সম্প্রতি স্টার ভারত চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘জগজননী মা বৈষ্ণো দেবী’-তে পূজা মুখ্য ভূমিকা মা বৈষ্ণো দেবীর চ চরিত্রে অভিনয় করছিলেন। কিন্তু তিনি হঠাৎ এই সিরিয়ালটি ছেড়ে দেন। ফলে নেটিজেনদের একাংশ অসন্তোষ প্রকাশ করেন। কিন্তু গত 15 ই অগষ্ট পূজা ও কুণাল একটি অন্তরঙ্গ ছবি শেয়ার করেন যাতে পূজার বেবি বাম্প স্পষ্ট বোঝা যায়। ফলে নেটিজেনরা পূজার সিরিয়াল ছেড়ে দেবার কারণ বুঝতে পারেন। সবাই তাঁকে শুভেচ্ছা জানান।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026