বলিউড

Indian Idol-এ রোমান্টিক হয়ে উঠলেন গোবিন্দা, স্ত্রীকে চুম্বন করলেন, দেখে লজ্জা পেলেন মেয়ে

চারদিকে এখন দীপাবলীর আমেজ। সকলের পাশাপাশি ইন্ডিয়ান আইডল সিজন ১৩’র মঞ্চেও সকলে মেতে উঠেছেন দীপাবলীর আনন্দে। আর দীপাবলী উপলক্ষেই চলতি সপ্তাহে ইন্ডিয়ান আইডলের মঞ্চে সপরিবারে উপস্থিত থাকবেন গোবিন্দা। উল্লেখ্য, ভাইরাল হওয়া প্রোমো অনুযায়ী, এদিন নিজের স্ত্রীয়ের সাথে এই মঞ্চে নাচবেন তিনি। আপাতত সেই ঝলকই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই সূত্র ধরেই এই মুহূর্তে চর্চার আলোয় গোবিন্দা।

সাম্প্রতিক ভাইরাল হওয়া এই ভিডিওতে ইন্ডিয়ান আইডলের মঞ্চে দুই প্রতিযোগীকে গোবিন্দ অভিনীত ছবির একটি গান গাইতে শোনা যাবে। এদিন মঞ্চে ঋষি ও বিদীপ্তাকে ডুয়েট গাইতে দেখা যাবে। তাদের গান শুনে এই মুগ্ধ হবেন তারা। এরপরেই অভিনেতার স্ত্রী বলে ওঠেন গোবিন্দা জি কখনোই তার সাথে নাচেননি। আর সেই দৃশ্যের পরেই প্রোমো অনুযায়ী দেখা যাবে স্ত্রী সুনিতা আহুজার সাথে ‘আপকে আ জানে সে’এর তালে নাচবেন তারা। এমন কি মঞ্চেই আবেগপ্রবণ হয়ে পড়বেন এই তারকা জুটি। আপাতত, আসন্ন সেই এপিসোড দেখার অপেক্ষায় রয়েছেন ইন্ডিয়ান আইডলের সকল ভক্তরাও।

এই মুহূর্তে টেলিভিশনের পর্দার পাশাপাশি গোটা সোশ্যাল মিডিয়ার পাতায় ইন্ডিয়ান আইডল সিজন ১৩’র এই আসন্ন এপিসোডের প্রোমো ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। আর সেই প্রোমো ভাইরাল হতেই গোটা সোশ্যাল মিডিয়ার পাতায় নেটজনতার পাশাপাশি ভক্তমহলের মাঝে চর্চিত গোবিন্দা। অভিনেতার সাথে তার স্ত্রীয়ের এই পারফর্ম্যান্স দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। প্রোমোতেই তাদের এই নাচের ঝলক পছন্দ হয়েছে ভক্তমহলের। সকলের জন্য আরো একবার রইল সেই প্রোমোটি, দেখে নিন।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026