গতকাল রবিবার সকাল থেকেই শহর কলকাতার আকাশের মুখ ছিল ভার। আন্দামান সাগরের সৃষ্ট নিম্নচাপ গতকাল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এবার তা পরিণত হবে ঘূর্ণিঝড়ে। তাই সময় যতই এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে ঘূর্ণিঝড়ের গতিপথ। এককথায় বঙ্গোপসাগরের বুকে এখন দাপট দেখাচ্ছে ঘূর্ণিঝড় সিত্রাং। আজ সোমবার কালীপুজোর দিন প্রবল ঘূর্ণিঝড় কি প্রভাব ফেলবে কলকাতার বুকে? বা বাংলার কোন কোন জেলা ঘূর্ণিঝড়ের দাপটে পড়বে? কি বলছেন বিশেষজ্ঞরা? জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন।
আজ সোমবার কালীপুজোর দিন ঘূর্ণিঝড় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের প্রভাব প্রতিহত করার জন্য বাংলার জেলায় জেলায় সর্তকতা জারি করা হয়েছে। এই প্রসঙ্গে আবহবিদরা বলেছেন যে সিত্রাং এর ল্যাজের ঝাপটা পড়বে বঙ্গের একাধিক উপকূলে। আর তার জেরে উত্তাল হবে সমুদ্র। ৬ ফুট উঁচু ঢেউ উঠতে পারে। এই ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি হবে দক্ষিণবঙ্গের ৩ জেলায়। কোন সেই জেলাগুলি?
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে ঘূর্ণিঝড়ের বেশি প্রভাব পড়তে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে আগামী মঙ্গলবার দুপুর পর্যন্ত। এই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালের মধ্যে এটি বাংলাদেশের বরিশালের কাছে প্রভাব দেখাতে শুরু করবে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আগামীকাল মঙ্গলবার পর্যন্ত কম বেশি বৃষ্টিপাত দেখা যাবে। তবে আজ সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ঘন্টায় ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…