কলকাতা: রাজ্যে আইন-শৃঙ্খলা নিয়ে বহুবার রাজ্যকে একহাত নিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ‘সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বাংলা’, রাজ্যের আইন-শৃঙ্খলার বিরুদ্ধে তোপ দেগেছেন রাজ্যপাল। আর এবার আজ, সোমবার ডিজিপি প্রসঙ্গে ফের একবার সুর চড়ালেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
রাজ্যের প্রশাসনিক কাজ নিয়ে তোপ দেগে রাজ্যপাল বলেছেন, ‘রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। নিজেদের কাজ ঠিকমতো করছে না পুলিশ। প্রশাসন শাসক দলের হয়ে কাজ করছে।’ এর পাশাপাশি এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে ছাড়েননি রাজ্যপাল।
তিনি মুখ্যমন্ত্রীকে এক হাত নিয়ে বলেন, ‘আমাকে রাজ্যের খুঁটিনাটি বিষয়ে জানানো হচ্ছে না কেন? সাধারণ মানুষ সত্যি কথা জেনে যাবে। তাই আমাকে এড়িয়ে চলা হচ্ছে। আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, আমাকে সবকিছু আমায় বলেন। বরাবরই উনি আমার অনুরোধ উপেক্ষা করেন। মুখ্যমন্ত্রীর রাজ্যপালের প্রশ্নের উত্তর দেন না। এটা কিসের উদাহরণ?’ এভাবেই কার্যত রাজ্য-রাজ্যপাল সংঘাত আরও একবার প্রকাশ্যে এল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…