কলকাতাঃ নবান্নের কাছে দৈনন্দিন খরচ বাবদ অতিরিক্ত সাড়ে ৫৩ লক্ষ টাকা চেয়েছিল রাজভবন৷ কিন্তু জানা গিয়েছে রাজ্য সরকার সেই অর্থ বরাদ্দের অনুরোধ খারিজ করে দিয়েছে। করোনা পরিস্থিতির মাঝে ব্যয় সংকোচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই এর মাঝে বেশি টাকা খরচ করা সম্ভব নয় বলে জানিয়েছে নবান্ন, ইতিমধ্যেই সেই খবর রাজভবনকেও দিয়েছে নবান্ন৷
করোনা পরিস্থিতিতে শুধু দেশ নয় রাজ্যের অবস্থাও অত্যন্ত খারাপ। জানা গিয়েছে ২০২০-২১ অর্থবর্ষে রাজভবনের জন্য বরাদ্দ করা বাজেট গত বছরের তুলনায় ৫০ শতাংশ কমানো হয়েছে৷ করোনা পরিস্থিতি সামাল দিতে রাজভবন কেন সব দফতরেরই বাজেট কমাতে বাধ্য হয়েছে রাজ্য সরকার৷
টান টান অবস্থা সামাল দিতে আর আগামী দিনে যাতে পরিস্থিতি আর হাতের বাইরে চলে না যায় সে সব কথা মাথায় রেখে আর চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।রাজ্যের পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই এখন জরুরি ভিত্তি কোনও উন্নয়নমূলক প্রকল্প বা কাজ করার ক্ষেত্রে অর্থ দফতরের আগাম অনুমোদন নিতে হবে৷
এছাড়াও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই সব স্বাভাবিক ভাবে বজায় রাখা হবে। তাই এই সময়ের মধ্যে রাজ্য সরকারি দফতরগুলি নতুন গাড়ি, কম্পিউটার, টেলিভিশন, আসবাবপত্রও কিনতে পারবে না৷
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…